নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ট্রাক, প্রাণ কেড়ে নিল ঘুমন্ত নারীর
টাঙ্গাইলের ভূঞাপুরে পাথরবোঝাই এক ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ঢুকে পড়েছে। এতে ট্রাকের নিচে চাপা পড়ে মোছা. রমেচা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের ভূঞাপুর পৌর এলাকার টেপিবাড়ী মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত রমেচা বেগম উপজেলার টেপিবাড়ী এলাকার আব্দুল কদ্দুসের স্ত্রী।
পরিবার ও স্থানীয়রা জানান, ফজরের নামাজ আদায় করে রমেচা বেগম ঘুমিয়ে পড়েন এবং তার স্বামী কদ্দুস নামাজ পড়তে মসজিদে চলে যান। এরমধ্যেই হঠাৎ জামালপুরগামী পাথরবোঝাই এক ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রমেচার বসতঘরে ঢুকে উল্টে পড়ে এবং সেই ট্রাকের নিচে চাপা পড়ে ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয়। এসময় স্থানীয়রা ট্রাক চালককে আটকে রাখে। খবর পেয়ে ভূঞাপুর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে ভূঞাপুর থানার ডিউটি অফিসার এসআই অনন্ত দাস বলেন, পাথরবোঝাই এক ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে উল্টে যায় এবং সেই ট্রাকের নিচে চাপা পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাক চালককে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান