ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

দৈনিক সকালের সময়ে সংবাদ প্রকাশ, অবৈধ পেট্রোল পাম্পকে জরিমানা ও মেশিন জব্দ


মিলন মাহমুদ, সিংগাইর photo মিলন মাহমুদ, সিংগাইর
প্রকাশিত: ২৪-৪-২০২৫ দুপুর ১:৪৩

মানিকগঞ্জের সিংগাইরে অনুমোদনহীন অবৈধ মেসার্স কাজী ট্রেডার্স নামে চলছিলো মিনি পেট্রোল পাম্প। এনিয়ে মঙ্গলবার দৈনিক সকালের সময়সহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর সেই অবৈধ মিনি পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে আর্থিক জরিমানা ও ডিসপেন্সার মেশিন জব্দ করেছেন উপজেলা প্রশাসন। 

বুধবার(২৩ এপ্রিল) বিকেলে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) এস. এম. আব্দুল্লাহ বিন শফিক অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা ও দুটি ডিসপেন্সার মেশিন জব্দ করেন। অভিযানে সহযোগিতা করেন সিংগাইর থানা পুলিশ।

জানাগেছে, উপজেলার সায়েস্তা ইউনিয়নের সাহরাইল বাজারের পাশে “মেসার্স কাজী ট্রেডার্স” নামে ওই  মিনি পাম্পটি স্থাপন করা হয়েছে একটি আবাসিক ভবনের নিচে। বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্স ও জেলা প্রশাসকের প্রাথমিক অনুমোদন ছাড়াই ডিসপেন্সার মেশিন বসিয়ে বিক্রি করতেন ডিজেল, পেট্রোল, অকটেন।
এনিয়ে গত মঙ্গলবার জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকাসহ বিভিন্ন জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে প্রশাসনের। পরে বুধবার বিকেলে অভিযান চালানো হয় ওই মিনি পেট্রোল পাম্পে।

সিংগাইর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. আব্দুল্লাহ বিন শফিক বলেন, 
মিনি পেট্রোল পাম্পটির বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্স ও জেলা প্রশাসকের অনুমোদনের কোন কাগজপত্র দেখাতে পারেনি। অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা ও দুটি ডিসপেন্সার মেশিন জব্দ করা হয়।

এমএসএম / এমএসএম

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়