ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সন্দ্বীপ চ্যানেলে সাত নাবিক সহ ডুবে যাওয়া বাল্কহেড থেকে সকলকে জিবিত উদ্ধার করেছে একটি সার্ভিস বোট


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ২৪-৪-২০২৫ দুপুর ২:৩০

সন্দ্বীপ চ্যানেলে সাত নাবিক সহ ডুবে যাওয়া একটি পাথর বোঝাই বাল্কহেড থেকে সবাইকে জীবিত উদ্ধার করেছে একটি যাত্রীবাহি সার্ভিস বোট এর মাঝি সহ সকল যাত্রীরা মিলে। উদ্ধার হওয়া সব নাবিকদের বাড়ি কিশোরগঞ্জ বলে জানা গেছে। 

উদ্ধার হওয়া এক নাবিক জানান ২৪ এপ্রিল বৃহস্পতিবার ভোর ৪টার সময় তারা পাথরবোঝাই করে একটি বাল্কহেড নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় চট্টগ্রাম থেকে। সকালে বাল্কহেডটি লাল বয়া বাতির কাছে আসার পর প্রচণ্ড ঢেউয়ের আঘাতে সেটি ডুবে যায়।অবস্থা বেগতিক দেখে  বাল্কহেডে থাকা সাত নাবিক লাইফ জ্যাকেট গায়ে দিয়ে পানিতে ভাসতে ভাসতে সন্দ্বীপ চ্যানেলের দিকে চলে আসে। সেখান থেকে প্রায় ৪০ মিনিট পর একটি যাত্রীবাহী সার্ভিস বোট তাদের দেখে উদ্ধার করে। 

কুমিরা ঘাটের সার্ভিস বোটের চালক মুনছুর মাঝি বলেন-সকাল সাতটায় আমরা যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে সন্দ্বীপ যাচ্ছিলাম। হঠাৎ মাঝ নদীতে কয়েকজনকে ভাসতে দেখে যাত্রীরা। তাতে যাত্রী সকলের অনুরোধে আমরা দ্রুত তাদের কাছে  বোট নিয়ে গিয়ে সাতজনকে উদ্ধার করি। তবে তারা সবাই সুস্থ অবস্থায় বর্তমানে সন্দ্বীপ রয়েছেন।

 সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা বিষযটি নিশ্চিত করে বলেন  বাল্কহেড টি পাথরবোঝাই করা  ছিলো। অতিরিক্ত লোডের কারন ও প্রচন্ড বাতাসের কারনে ডুবেছে বলে অনেকে মন্তব্য করছেন।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ