বড়লেখায় রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা মুহিবুর রহমান
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নের বাসিন্দা বৃহত্তর সুড়িকান্দি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মুহিবুর রহমানকে বৃহস্পতিবার (২৪ এপ্রিল ) সকাল ১১ টায় কফিনে পুষ্পস্তবক অর্পণ ও গার্ড অব অনার শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) আসলাম সারোয়ারের উপস্থিতিতে বড়লেখা থানা পুলিশের চৌকস দল বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মান প্রদান করে।
পরবর্তীতে সুড়িকান্দি গ্রামের ঠিলা মসজিদের মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সুড়িকান্দি গ্রাম ও আশেপাশের গ্রামের মুসল্লিরা অংশগ্রহণ করেন। পরে ঠিলা বাড়ি কবর স্থানে তাকে সমাহিত করা হয়েছে।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মুহিবুর রহমান (২৩ এপ্রিল) বিকেলে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর, তিনি স্ত্রী, দুই মেয়ে এক ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে বীর মুক্তিযোদ্ধা মুহিবুর রহমানের মৃত্যুতে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্থানীয় ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ শোক প্রকাশ করে মরহুমের আত্নার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছেন।
এমএসএম / এমএসএম
সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ
নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক
বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন
আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ
রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার
পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা
কুতুবদিয়ায় ইত্তেফাকুল হুফফাজের উপজেলা শাখার অভিষেক সম্মেলন
Link Copied