মানিকগঞ্জে নির্মাণাধীন বিল্ডিংয়ের দেয়ালের মাটি ধসে শ্রমিকের মৃত্যু
মানিকগঞ্জের ঘিওরে নির্মাণাধীন বিল্ডিংয়ের দেয়ালের মাটি ধসে মোঃ দুলাল (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও ৫ জন।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে ঘিওর উপজেলার পঞ্চরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুলালের বাড়ি ঘিওর উপজেলার তেরশ্রী গ্ৰামে।
স্থানীয়রা জানান, ঘিওরের ব্যাবসায়ী রতন মিয়া তাঁর বিল্ডিংয়ের কাজ করার জন্য মোজাফফর নামে এক ঠিকাদারকে দায়িত্ব দেন। বিল্ডিংয়ের দেওয়ালের মাটি খননের জন্য দুলালসহ ১০/১২ শ্রমিক সকাল থেকে মাটি গর্ত করে মাটি কাটাতে থাকে। বেলা ৯ টার সময় গর্তের পাশের মাটি ধসে দুলাল নামে এক শ্রমিক চাপা পড়ে। এসময় তার সাথে থাকা আরো ৫/৬ জন আহত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘন্টা চেষ্টার পর মৃতদেহটি উদ্ধার করে।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম জানান, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনিও ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার