ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাট পৌরসভার আয়োজনে জলবায়ু কঠিন বর্জ্য ও পানি ব্যবস্থাপনা বিষয়ক উন্মুক্ত আলোচনা সভা


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ২৪-৪-২০২৫ বিকাল ৫:৫৮

নওগাঁর ধামইরহাটে  ওয়ার্ড কমিটির পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ধামইরহাট পৌরসভার আয়োজনে সুইজারল্যান্ড সরকারের আর্থিক সহায়তায় ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় ইকো সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়িত গোফরইমপ্যাক্ট প্রকল্পের অধীনে কার্যক্রম বাস্তবায়নে ২৪ এপ্রিল সকাল ১০ টায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর প্রশাসক মো. মাহবুবুর রহমান চৌধুরী চপলের সভাপতিত্বে উপজেলার ফার্শিপাড়ার হাটখোলা মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ধামইরহাট পৌরসভার ১ নং ওয়ার্ডের পানির লেয়ার স্তর নিম্নগামী, বিএমডিএ অপরিকল্পিত সেচ ব্যবস্থাপনা, ড্রেনেজ ব্যবস্থা না থাকা, পলিথীনের অধিক ব্যাবহার, ডাস্টবিন না থাকা, রোড লাইট এর ব্যবস্থা নিম্নগামী, মাদকসেবীদের দৌরাত্ব, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মশা মাছির উপদ্রব বৃদ্ধি, বাল্যবিবাহসহ ইত্যাদি বিষয় নিয়ে আলোকপাত করা হয়। এছাড়াও উক্ত ওয়ার্ডের চলমান বাস্তবায়িতব্য কাজের অগ্রগতি গুণগতমান ও সমস্যা নিয়ে ওয়ার্ডবাসীদের সাথে আলোচনা করা হয়। 
এ সময় সভায় পৌর নির্বাহী কর্মকর্তা সজল কুমার মন্ডল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রবিউল ইসলাম, ধামইরহাট উপ-সহকারি প্রকৌশলী মো. আব্দুস সালাম, ইএসডিও’র গোফরইমপ্যাক্ট প্রকল্পের শহর সমন্বয়ক মো. দুলাল হোসেন, ধামইরহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ সরকার, পৌর ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আলতাফ হোসেন সহ শিক্ষক, সাংবাদিক ও অন্যান্য পেশাজিবির প্রতিনিধি, ধর্মীয়নেতাসহ এলাকার সকল শ্রেণী পেশার সাধারণ জনসাধারণ উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন