ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

পারভেজ হত্যা মামলার প্রধান আসামী মেহেরাজ গ্রেফতার


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ২৪-৪-২০২৫ রাত ১১:৩

বিগত ১৯ এপ্রিল প্রাইম এশিয়া ইউনিভার্সিটির সামনে ইউনিভার্সিটি অব স্কলারস এর দুই জন ছাত্রীকে নিয়ে ইভটিজিং এর ঘটনায় উক্ত ছাত্রীদ্বয় বিষয়টি তাদের ছেলে বন্ধুদের অবগত করলে তারা প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ছাত্র পারভেজের সাথে তর্ক বিতর্ক ও মারামারি শুরু করে। বিষয়টি ভার্সিটি কর্তৃপক্ষ মিমাংসা করে দেওয়ার পর উভয় পক্ষ ভার্সিটির বাহিরে বের হয়ে গেলে পূণরায় পারভেজকে চাকু, ছুরি ও লাঠিসোঠা দিয়ে নির্মমভাবে মারাত্মক জখম করে। পরবর্তীতে পারভেজকে চিকিৎসার জন্য কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। 
এই ঘটনায় ডিএমপি ঢাকার বনানী থানায় হত্যা মামলা নং-১৯, তাং-২০ এপ্রিল, ধারা-৩০২/৩৪ পেনাল কোড-১৮৬০ রুজু হওয়ার পর র‌্যাব-১ মামলার বিষয়টির রহস্য উদঘাটন এবং আসামী গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারী শুরু করে। র‌্যাব-১, সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার, লেঃ কমান্ডার মোহাম্মদ জাকিউল করিম এবং সহকারী পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ এর নেতৃত্বে প্রাথমিক তথ্য অনুসন্ধান চলে। এরই ধারাবাহিকতায় প্রযুক্তিগত বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ওই হত্যা মামলার প্রধান আসামী গাইবান্ধা জেলার সদর থানাধীন সাহা পাড়া ভবানীপুর এলাকা হতে তার আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী মেহেরাজ হত্যা ঘটনার সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করে। আসামী’কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বনানী থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে। এছাড়াও ইতি পূর্বে র‌্যাব-১ এর আভিযানিক দল উক্ত মামলার এজাহারনামীয় ৫ নং আসামী হৃদয় মিয়াজী’কে গ্রেফতার করে ইতোমধ্যে বনানী থানায় হস্তান্তর করেছে।

এমএসএম / এমএসএম

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন