বালিয়াকান্দিতে বিএনপির জনসভা
রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বিকাল ৫ টার সময় উপজেলার জামালপুর ইউনিয়নের জামালপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জামালপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে জামালপুর ইউনিয়ন বিএনপি সাবেক সহ সভাপতি মোঃ রনজু সরদারের সভাপতিত্বে মীর মনিরুজ্জামান বাবুর সার্বিক তত্ত্বাবধানে দেশনায়ক তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারের লক্ষ্যে এ জনসভা অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি রাজবাড়ী ২ আসনের মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউর আজম চুন্নু, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এসএম মিজানুর রহমান বেলাল,উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোঃ মাসুদুর রহমান, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সজল আহম্দসহ বিএনপির নেতা কর্মিরা উপস্থিত ছিলেন। এসময় বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান বলেন তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য আমরা উপজেলা ব্যাপি প্রচার চালিয়ে যাচ্ছি,বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো।আগামী সংসদ নির্বাচনে আমি দলের কাছে মনোনয়ন চাইবো দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আপনারা আমার সাথে থাকবেন।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার