ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামে যুব নারী নেতৃত্ব বৃদ্ধির লক্ষ্যে অধিপরামর্শ সভা অনুষ্ঠিত


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ২৫-৪-২০২৫ দুপুর ১২:১৬

 একশন এইড বাংলাদেশ-এর সহযোগিতায় এবং ব্রাইট বাংলাদেশ ফোরামের বাস্তবায়নে চট্টগ্রাম শিশু একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে “যুব নারী নেতৃত্ব বৃদ্ধির লক্ষ্যে যুব নারী ও অভিভাবকদের সাথে অধিপরামর্শ সভা”।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স-এর ভাইস চেয়ারম্যান সুলতানা নূরজাহান রোজী। সভাপতিত্ব করেন ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রোগ্রাম ডিরেক্টর নাসরিন সুলতানা খানম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন একশনএইডের ইন্সপিরেটর নাহিদা ইসলাম তৃষা, এলআরপি ম্যানেজার রিদুয়ানুল হাকীম রিয়াদ, এবং উপস্থাপনায় ছিলেন স্পন্সরশিপ অফিসার বিষু চক্রবর্তী।

অনুষ্ঠানে ৯টি যুব সংগঠনের নারী সদস্যা ও বাকলিয়া এলআরপি এলাকার নারী সার্কেল ও স্পন্সর শিশু সদস্যারা অংশগ্রহণ করেন।

উদ্বোধনী বক্তব্যে ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রোগ্রাম ডিরেক্টর  নাসরিন সুলতানা খানম বলেন, “নারী নেতৃত্ব গড়ে তুলতে হলে পরিবার ও সমাজ উভয়কেই এগিয়ে আসতে হবে। এই আয়োজনের মাধ্যমে আমরা সেই পরিবর্তনের পথে আরও একধাপ এগিয়ে গেলাম।”

নাহিদা ইসলাম তৃষা বলেন, “নারীদের ক্ষমতায়ন শুধু একটি আদর্শ নয়, এটি এখন প্রয়োজন। তারা যেন ঘর এবং বাইরের কাজে সমানভাবে দক্ষ হয়ে উঠতে পারে, সে বিষয়ে সবাইকে এগিয়ে আসতে হবে।”

প্রধান অতিথি সুলতানা নূরজাহান রোজী বলেন, “নারীরা এখন কেবল ঘরের কাজেই সীমাবদ্ধ নয়—তারা অফিস, আদালত, ব্যবসা এবং নেতৃত্বের প্রতিটি স্তরে নিজেদের দক্ষতা প্রমাণ করে চলেছেন। আমিও একজন নারী উদ্যোক্তা হিসেবে বহু প্রতিবন্ধকতা অতিক্রম করেছি, তাই আমি জানি—চেষ্টা ও আত্মবিশ্বাস থাকলে নারীরা সবকিছুই করতে পারে।”

নারী সার্কেল দলের সদস্যারা যখন ব্যবসা শুরু এবং প্রশিক্ষণের বিষয়ে প্রশ্ন করেন, তখন অতিথি জানান, “চট্টগ্রাম উইমেন চেম্বারের মাধ্যমে খুব শীঘ্রই একটি ট্রেইনিং চুক্তি করা হবে, যাতে যুব নারীরা সরাসরি প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পায়।”

সমাপনী বক্তব্যে এলআরপি ম্যানেজার রিদুয়ানুল হাকীম রিয়াদ বলেন, “নারীদের নেতৃত্ব ও ক্ষমতায়নে এমন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সমাজে ইতিবাচক পরিবর্তনের জন্য এসব পদক্ষেপ আরও বাড়াতে হবে।”

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রজেক্ট অফিসার পিকুল দাশ জয় এবং ইউথ পিয়ার গ্রুপ ফ্যাসিলিটেটর আব্দুল তারেক।

এমএসএম / এমএসএম

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত

পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা

নিরাপদ মৎস্য পণ্য সরবরাহে ‘ReadyFish’ এর যাত্রা শুরু