ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে দূর্বৃত্তের হামলায় ছাগল ব্যবসায়ী খুন


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ২৫-৪-২০২৫ দুপুর ১২:১৭

নওগাঁর ধামইরহাটে দূর্বৃত্তের হামলায় এক ছাগল ব্যবসায়ী খুন হয়েছে। ২৪ এপ্রিল দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে বড়থা বাজার থেকে বাড়ী ফেরার পথে দূর্বৃত্তের হামলার শিকার হন ছাগল ব্যবসায়ী  উজ্জল হোসেন। হামলার পর পরই স্থানীয়রা তাকে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক বংশিবাটি গ্রামের সাইদুল ইসলামের ছেলে মো. উজ্জল হোসেন (৩০) কে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা তাকে সন্ধার পর বড়থা বাজারে দেখেছেন এবং সে বিভিন্ন গ্রামে ও হাটে ছাগল ব্যবসা করতেন বলে জানান। 
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯ টার পর আড়ানগর ইউনিয়নের অধীন বড়থা বাজার থেকে নিজ বাড়ী যাওয়ার পথে শিমুলতলী এলাকায় উজ্জলকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন মোটরসাইকেল আরোহী স্থানীয় জাহিদ হাসান, এ সময় একটি ভ্যান সেখানে উপস্থিত হয়ে জখমী উজ্জলকে উদ্ধার করে প্রথমে বড়থা বাজার পরে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। নিহত উজ্জল হোসেন ১ ছেলে ও ১ মেয়ে সন্তানের জনক, স্বামীকে হারিয়ে দিশেহারা তার স্ত্রী শাকিলা। তবে উজ্জল হোসেনের মা নাসিমা ও বড় চাচা জাইদুল ইসলাম মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন এবং ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে বলে পত্নীতলার থানার ওসি শাহ মো. এনায়েতুর রহমান জানান। তবে সন্দেহভাজন আরিফ হোসেনও সাগর নামে ২ জনকে জিজ্ঞাসা বাদের জন্য থানায় আনা হয়েছে মর্মে ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম জানান। 

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন