ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

নেত্রকোণায় ১২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ২৫-৪-২০২৫ দুপুর ২:১৮

নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের চকবাট্টা গ্রামে অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গাঁজাসহ আটক করা হয়েছে দুই মাদক ব্যবসায়ীকে।
মঙ্গলবার (২৩ এপ্রিল ২০২৫) বিকেল ৪টা থেকে ৫টা ৩০ মিনিটের মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগের সহকারী পরিচালক মোঃ নাজমুল হক।
অভিযান চলাকালে রেইডিং টিমের দুই সদস্য ক্রেতা সেজে আসামিদের কাছে গেলে হাতেনাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—মোঃ বাচ্চু মিয়া (৬৩), পিতা মৃত আরাধন মিয়া, সাং তেতুলিয়া;এবং মোঃ বাবুল মিয়া (৪৫),পিতা মৃত আব্দুর রহিম ভূঁইয়া,সাং একবাটি।
অভিযানে ১২ কেজি গাঁজা জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৬০ হাজার টাকা।
এ ঘটনায় আজগর আলী নামে ডিএনসির এক উপপরিদর্শক বাদী হয়ে কেন্দুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ও ১৯(খ) ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
ডিএনসির একজন কর্মকর্তা জানান, গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্যের ভিত্তিতে শিগগিরই নতুন করে আরও কয়েকটি স্থানে অভিযান চালানো হবে।

এমএসএম / এমএসএম

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান