কুড়িগ্রামে গবাদি পশুর বীমা ও ডিজিটাল চিকিৎসা সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
কুড়িগ্রামে"ভেটেরিনারি অ্যান্ড রিলেটেড ভ্যালু-অ্যাডেড সার্ভিসেস"-এর মাধ্যমে প্রাণিসম্পদ বীমা বাস্তবায়ন শীর্ষক প্রকল্পের অধীনে বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রামভেটেরিনারি হাসপাতালের অডিটোরিয়াম রুমে গবাদি পশুর বীমা ডিজিটাল চিকিৎসা সেবা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। "গবাদি পশুর বীমা ও ডিজিটাল চিকিৎসা- চাহিদা, গবেষণার ফলাফল ও সেবা” বিষয়ক এই কর্মশালায় সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন অংশগ্রহণ করেন।
কর্মশালায় গবাদি পশুর বীমা ও ডিজিটাল চিকিৎসার চাহিদা, গবেষণার ফলাফল উপস্থাপন করা হয় এবং একটি কার্যকর ফিজিক্যাল ও ডিজিটাল বিজনেস মডেল তৈরির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কুড়িগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান কর্মশালায় তাঁর বক্তব্যে বলেন, " গবাদি পশু লালন পালনে অনেক ঝুঁকি আছে তাই এই ঝুঁকি প্রতিরোধের জন্য বীমা করলে অনেকটাই কৃষক অনেক উপকৃত হবেন, পাশাপাশি বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথ্ বিশেষ করে ফার্মার, মার্কেটিং ও প্রোডাকশন ইউনিটের সাথে যুক্ত করলে এটা অনেক ভালো রেজাল্ট দিবে। আমরা আশা করছি, এই কর্মশালার মাধ্যমে উঠে আসা মতামত এবং সুপারিশগুলো একটি টেকসই ও কার্যকর বীমার ব্যবসায়িক মডেল তৈরিতে সহায়ক হবে।"
কুড়িগ্রাম সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ কামরুল ইসলাম বলেন, "কৃষকদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে প্রাণিসম্পদ বীমা একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে কাজ করতে পারে। আজকের এই কর্মশালা আমাদের স্থানীয় চাহিদাগুলো বুঝতে এবং সেই অনুযায়ী একটি উপযুক্ত বীমা ব্যবসায়িক কাঠামো তৈরি করতে সাহায্য করবে।"
উলিপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোছাঃ রেবা বেগম এই কর্মশালাকে একটি সময়োপযোগী পদক্ষেপ হিসেবে উল্লেখ করে বলেন, "আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং ভেটেরিনারি সেবার সম্প্রসারণের মাধ্যমে প্রাণিসম্পদ বীমাকে আরও সহজলভ্য ও কার্যকর করে তোলা সম্ভব। এই কর্মশালায় ডিজিটাল বিজনেস মডেল নিয়ে আলোচনা একটি গুরুত্বপূর্ণ সংযোজন।"
কর্মশালায় কর্মশালায় বিভিন্ন সরকারি ও বেসরকারি কর্মকর্তার পাশাপাশি বিভিন্ন এনজিও, সংবাদপত্রের স্থানীয় প্রতিনিধি, স্থানীয় ফেডারেশন ও গরু লালন পালনকারীগণ উপস্থিত ছিলেন এবং তাদের মূল্যবান মতামত প্রদান করেন।
উল্লেখ্য, " Livestock Insurance Facilitation through Veterinary and Related Value- Added Service-BMMDP“ প্রকল্পটি সুইসকন্টাক্ট-এর সহায়তায় এবং সুইস এম্বাসি-এর অর্থায়নে ডটলাইনস সোশ্যাল-এর ব্যবস্থাপনায়, কার্নিভাল অ্যাসিউর-এর তত্ত্বাবধানে বাস্তবায়িত হচ্ছে। যেখানে বীমা সংশ্লিষ্ট সহায়তায় আছে গ্রীন ডেলটা ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে ২ বছরের শিশু সন্তান কে সড়কপাশে ফেলে গেলেন মা
তেঁতুলিয়ার গোবরা নদীতে বিষাক্ত ট্যাবলেট দিয়ে মাছ নিধন: জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে
মনপুরায় তীব্র বিদ্যুৎ সংকট: জাতীয় গ্রিডে যুক্ত করে স্থায়ী সমাধানের দাবি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড
কোটালীপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ফসলী জমির উপর দিয়ে রাস্তা নির্মানের অভিযোগ
মুকসুদপুরে অধ্যক্ষকে সাময়িক বরখাস্তের ৫ মাস পেরোলেও জমা হয়নি তদন্ত প্রতিবেদন
হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির আর নেই
অবৈধ মাছ শিকার ও নজরদারির অভাবে তীব্র নাব্যতা সংকটে নাজিরপুরের বলেশ্বর নদ
চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মনপুরার ধর্ষণ মামলার প্রধান আসামি নাটোরে গ্রেপ্তার, আদালতে সোপর্দ
ডিসির অনুমতিপত্র জালিয়াতি করে করতোয়া সোলারের জমি রেজিস্ট্রেশন: তদন্তে প্রমাণ মিললেও ব্যবস্থা নেয়নি প্রশাসন
লোহাগড়ায় জুয়া ও মাদকে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রশ্ন: ইউপি চেয়ারম্যানের ভূমিকা নিয়ে অসন্তোষ
মনোহরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
Link Copied