ঢাকা মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

অভয়নগরের আরাফাত

বাবার আখের রসের দোকান থেকে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ২৫-৪-২০২৫ দুপুর ২:৫৩
যশোরের অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামের এক সাধারণ পরিবারে জন্ম নেওয়া মোঃ আরাফাত হোসেন দেখিয়েছেন অসাধারণ এক সাফল্যের গল্প। পিতা মোঃ আকবার খান একজন আখের রস বিক্রেতা, আর মাতা রহিমা বেগম একজন গৃহিণী। এই সাধারণ পটভূমিতেই গড়ে উঠেছে এক সংগ্রামী শিক্ষার্থীর অবিচল মনোবল ও অধ্যবসায়ের অনন্য উদাহরণ।
আরাফাত ধোপাদী মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় GPA-5.00 পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। এরপর নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয় থেকে একইভাবে এইচএসসি পরীক্ষায়ও GPA-5.00 অর্জন করেন।
২০২৪-২৫ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষায় মাত্র ১ নম্বরের জন্য এমবিবিএস পড়ার সুযোগ হাতছাড়া হলেও থেমে যাননি আরাফাত। দুর্বলতাকে শক্তিতে পরিণত করে, কঠোর পরিশ্রম আর দৃঢ় মনোবলের মাধ্যমে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় ৮২৫তম স্থান অর্জন করেন তিনি। এবার তার গন্তব্য — শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার বিভাগ।
স্কুল ও কলেজে পড়াশোনার পাশাপাশি বাবার আখের রসের দোকানে কাজ করতেও দেখা গেছে তাকে। অবসর সময়ে দোকানের কাজে বাবাকে সাহায্য করাই ছিল তার দৈনন্দিন জীবনের একটি অংশ।
আরাফাত হোসেন আজ শুধু নিজের পরিবারের নয়, সমগ্র ধোপাদি গ্রামের গর্ব। তার এই সাফল্য প্রমাণ করে দিয়েছে—ইচ্ছা শক্তি ও পরিশ্রম থাকলে যেকোনো প্রতিকূলতাকেই জয় করা সম্ভব।

এমএসএম / এমএসএম

সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা

নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার