গোপালগঞ্জে অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিগ্রস্ত মালিকগণের মাঝে এল. এ চেক বিতরণ
"টেকেরহাট - গোপালগঞ্জ (হরিদাসপুর) - মোল্লাহাট (ঘোনাপাড়া) আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ শীর্ষক প্রকল্প" - এ অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিগ্রস্ত মালিকগণের অনুকূলে এল. এ চেক বিতরণ করা হয়েছে।
গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকাল সাড়ে ৩ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ "স্বচ্ছতা'য় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) বিশ্বজিৎ কুমার পাল।
গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম তারেক সুলতানের সঞ্চালনায় অনুষ্ঠিত এল.এ চেক বিতরণ অনুষ্ঠানে গোপালগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আজহারুল ইসলাম, জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখা এবং রাজস্ব শাখার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) রন্টি পোদ্দার সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ ও জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জ জেলা প্রশাসনের এল.এ শাখা কর্তৃক প্রয়োজনীয় কাগজপত্র যাচাই অন্তে মুকসুদপুরের জলিরপাড় এলাকার ক্ষতিগ্রস্ত জমির মালিক সন্তোষ তালুকদারের হাতে ১১,২৫,৫৫৮.৩৩/ (এগারো লক্ষ পঁচিশ হাজার পাঁচশত আটান্ন টাকা তেত্রিশ পয়সা) এর চেক তুলে দেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ