ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

জবিতে ভর্তি কার্যক্রম শুরু ২৭ এপ্রিল


জবি সংবাদদাতা photo জবি সংবাদদাতা
প্রকাশিত: ২৫-৪-২০২৫ বিকাল ৬:৩৭

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২০২৪–২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে এ, বি, সি, ডি ও ই ইউনিটে প্রথম পর্যায়ে বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি রোববার (২৭ এপ্রিল) থেকে শুরু হতে যাচ্ছে।

‎‎শুক্রবার (২৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‎‎বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২০২৪–২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে এ, বি, সি, ডি ও ই ইউনিটে প্রথম পর্যায়ে বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি আগামী ২৭ এপ্রিল (রোববার) দুপুর ১২টা থেকে শুরু হয়ে ৫ মে (সোমবার) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে।

‎এতে আরও বলা হয়, নির্ধারিত সময়ে শিক্ষার্থীদের https://jnuadmission.com ওয়েবসাইটে নিজ নিজ প্যানেলে লগইন করে ভর্তি ফি অনলাইনে জমা দিতে হবে। ভর্তি ফি জমা দেওয়া শিক্ষার্থীদের ২৭ এপ্রিল থেকে ৬ মে সকাল ৯টা থেকে বিকেল ৪টার মধ্যে সংশ্লিষ্ট ডিন অফিসে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে বিভাগীয় কনফারমেশন স্লিপ সংগ্রহ করতে হবে।

‎‎বিভিন্ন অনুষদ ও বিভাগভেদে ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞান অনুষদ ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ব্যবহারিক ক্লাসসহ ১২ হাজার ৪০০ টাকা। বিজনেস স্টাডিজ অনুষদে ১০ হাজার ৪০০ টাকা। কলা, সামাজিক বিজ্ঞান, আইন অনুষদ ও ইনস্টিটিউটসমূহে ১০ হাজার ৪০০ টাকা। ফিল্ম অ্যান্ড টেলিভিশন, সংগীত ও নাট্যকলা বিভাগ এবং চারুকলা অনুষদ ব্যবহারিক ক্লাসসহ ১২ হাজার ৪০০ টাকা।

‎‎ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্রঃ

‎চূড়ান্ত ভর্তির সময় শিক্ষার্থীদের যেসব কাগজপত্র সঙ্গে আনতে হবে তা উল্লেখ করে বলা হয়-

‎১. এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র;

‎‎২. ভর্তি পরীক্ষার পর্যবেক্ষক (Invigilator) কর্তৃক স্বাক্ষরিত এডমিট কার্ড;

‎‎৩. অনলাইন থেকে প্রিন্টকৃত ভর্তি ফরম ও চার কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের

কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা

বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত সত্যব্রত, চান চিকিৎসায় সহায়তা

কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে ২০ ঘণ্টা ধরে নিখোঁজ

ডিআইইউ'র ফার্মেসি ও আইন বিভাগ পেল অ্যাক্রেডিটেশন সনদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ডিআইইউতে বিজনেস ক্লাব ও স্কিল জবসের যৌথ আয়োজনে সেমিনার; ক্যাম্পাস টু করপোরেট

পবিপ্রবির নেতৃত্বে GST গুচ্ছ ভর্তি পরীক্ষা, শুরু ১৯ মার্চ