হাটহাজারীতে যুবকের আত্মহত্যা
হাটহাজারীতে মায়ের সাথে অভিমান করে সাজ্জাদ হোসেন (২৫) নামে এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।
শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর ১টার দিকে হাটহাজারী পৌরসভার ১নং ওয়াডস্থ পশ্চিম দেওয়ান নগর এলাকায় এ ঘটনা ঘটে। আত্নহননকারী যুবক ওই এলাকার নুর আলমের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনারদিন সকালের দিকে সাজ্জাদকে তার মা বকাঝকা করলে সে অভিমান করে শুক্রবার জুমার নামাজের সময় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। পরে আশে পাশের লোকজন বিষয়টি আচ করতে পেরে ভিকটিমকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় দ্রুত হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক জান্নাতুন নুর জ্যোতি জানান, আত্নহত্যার চেস্টা করা এক যুবককে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তবে হাসপাতালে পৌঁছার আগেই ওই যুবকের মৃত্যু হয়।
হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) মোস্তাক জানান, উল্লেখিত এক যুবক আত্মহত্যা করেছেন এমন খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেছেন। পরে এ ব্যাপারে বিস্তারিত জানানো সম্ভব হবে বলেও জানান তিনি।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান