ঢাকা শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

নেত্রকোনার কলমাকান্দায় সীমানা নিয়ে বিরোধে ঘরে হামলা ও ভাঙচুর


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ২৬-৪-২০২৫ দুপুর ১:৬

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের পাইকপাড়া গ্রামে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ অবশেষে ভয়াবহ সহিংসতায় রূপ নিয়েছে। জমির মালিকানা ও সীমানা নির্ধারণ নিয়ে আব্দুল্লাহ আল রোমান সাগরের পরিবারের সঙ্গে প্রতিবেশী একাধিক পরিবারের মধ্যে বিরোধ চলছিল দীর্ঘদিন ধরে। অভিযোগ উঠেছে, স্থানীয় কিছু প্রভাবশালীর মদদে একদল দাঙ্গাবাজ ব্যক্তি সশস্ত্র ভাবে সাগরের বাড়িতে হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর ও পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়েছে।
অভিযোগের সত্যতা নিশ্চিত করেন কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন।
২০২৫ সালের ১৫ এপ্রিল দুপুর আনুমানিক ২টার দিকে শুরু হওয়া এ হামলায় নেতৃত্ব দেয় মোঃ হারেছ মিয়া ও মোঃ স্বপন মিয়া,যাদের বিরুদ্ধে পূর্বেও দাঙ্গা ও সন্ত্রাসমূলক কার্যক্রমের অভিযোগ রয়েছে। আব্দুল্লাহ আল রোমানের দাবি,হামলাকারীরা রড, সাবল, হাতুড়ি,কোঁয়া,রামদা ইত্যাদি দেশীয় অস্ত্র নিয়ে তার ঘরের চালা ও সেমিপাকা বাড়ির দেয়াল ভাঙচুর করে। ঘটনার সময় বাড়ির মহিলা ও শিশুরাও আতঙ্কিত হয়ে পড়ে। এরপর ২টা ৩০ মিনিট নাগাদ আরও কয়েকজন যোগ দিয়ে বসতঘরে ঢুকে অতিরিক্ত ক্ষতিসাধন করে।
স্থানীয়দের ভাষ্য মতে, সাগরের পরিবার ওই জমিতে বহু বছর ধরে বসবাস করে আসছে এবং জমিটির রেকর্ডীয় মালিক তার পরিবার। কয়েকবার গ্রাম্য সালিশে জমির সীমানা নির্ধারণ করে আমিন দিয়ে পিলার স্থাপন করা হলেও অভিযুক্তরা তা মানেনি। অভিযোগ রয়েছে, অভিযুক্তদের একজন মোঃ আঃ ওহাব নিজেও একজন আমিন, যিনি পেশাগত দায়িত্বের অপব্যবহার করে বিরোধপূর্ণ জমিকে অন্য পক্ষের পক্ষে সনাক্ত করেন।
অভিযোগপত্র অনুযায়ী, হামলার পেছনে মূল উদ্দেশ্য ছিল সাগরের পরিবারকে ভয়ভীতি প্রদর্শন করে বাড়িঘর থেকে উচ্ছেদ করা। হামলায় সৃষ্ট ক্ষতির পরিমাণ প্রায় ১০ লক্ষ টাকা বলে ভুক্তভোগীর দাবি।
অভিযুক্ত স্বপন ও তার ভাইয়ের সাথে কথা বললে তারা জানান, আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। ভুলবশত আমাদের জমি উনাদের নামে রেকর্ড হয়ে গেছে। বিষয়টি বাদী পক্ষ অবগত থাকলেও গ্রাম্য সালিশের মাধ্যমে আমরা সমাধানে রাজি হই।উনার ঘর উনি নিজেই ভেঙেছে আমাদেরকে মিথ্যে অপবাদ দিচ্ছে। আল্লাহ্ তার বিচার করব।
এ বিষয়ে এলাকাবাসীর একাংশ বলছে, বিষয়টি নিয়ে প্রশাসনিকভাবে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা রয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরাও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেননি।
অন্যদিকে, কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ  জানিয়েছে,অভিযোগটি প্রাথমিক তদন্তাধীন রয়েছে এবং ঘটনার সত্যতা যাচাই শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় সিসিটিভির নজরদারিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিন

চাঁদপুরে সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, অপসারণে ঠিকাদার

ভোলার লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, অস্ত্রসহ থানায় হাজির খুনি

লোহাগড়ায় দুই প্রতিষ্ঠানের নামে সরকারি চাল বরাদ্দ নিয়ে বিতর্ক, উঠছে বৈধতার প্রশ্ন

‎কুতুবদিয়ার দক্ষিণ ধুরুংয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নাচোলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর উদ্বোধন

আদমদীঘিতে বিশেষ বরাদ্দের এমপির বিভিন্ন উপকরণ বিতরণ

শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান সব সময় দেশের প্রান্তিক মানুষের কথাই চিন্তা করতেন- প্রতিমন্ত্রী মীর হেলাল

নাচোলে ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠির শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ

লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে মোহনগঞ্জে আসছেন দুই প্রতিমন্ত্রী

কুড়িগ্রামে প্রথমবারের মতো ‘ক্রিস্টাল মেথ আইস’ উদ্ধার, গ্রেফতার ১

ঘোড়াঘাটে পানিতে ডুবে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্য

গ্রুপিংয়ের অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান, পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরীর