হাতিয়ায় ল্যাংগুয়েজ ক্লাবের সাফল্য ও নেপাল সফর প্রসঙ্গ
হাতিয়ায় ল্যাংগুয়েজ ক্লাবের ইংলিশ অলিম্পিয়াড ২০২৪ ও নেপাল সফর ২০২৫ সংক্রান্ত এক আলোচনা সভা গত শুক্রবার সন্ধ্যায় উপজেলা সদরের স্টার চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় । হাতিয়ার সুখচর ইউনিয়ন বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ ফজলুল হক খোকন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন হাতিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও আবদুল মোতালেব উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আ ন ম হাসান । এতে বিশেষ অতিথি ছিলেন হাতিয়া প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক মোঃ ফিরোজ উদ্দিন, সাংবাদিক ইসমাইল হোসেন কিরণ ও মোঃ আজিজুর রহমান।। আরো উপস্থিত ছিলেন সাংবাদিক উত্তম সাহা, আমির হামজা, । হাতিয়া ল্যাংগুয়েজ ক্লাবের যাত্রা শুরু হয় ২০১৩ সালে Ensure Plus English Academy এর মাধ্যমে।। এই ক্লাবের অধ্যয়নরত শিক্ষার্থীরা বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় , মেডিক্যাল কলেজ , বুয়েট সহ বিভিন্ন নামিদামি প্রতিষ্ঠানে অধ্যয়ন করছেন। হাতিয়া ল্যাংগুয়েজ ক্লাব একটি ক্লাব নয়। এটি ভাষা ও সম্ভাবনার এক উন্মুক্ত পথ । এই ক্লাব শিক্ষার্থীদেরকে ইংরেজি ভাষায় দক্ষতা ও আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করছে।এ ক্লাবের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন ফ্রান্সের বিশিষ্ট নৃতত্ত্ব বিদ Marie Taco। প্রতি বছর বিভিন্ন দেশের শিক্ষক ও গবেষক গণ এই ক্লাব ভিজিট করে প্রশংসা করেন। হাতিয়া ল্যাংগুয়েজ ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত ইংলিশ অলিম্পিয়াড ২০২৪ প্রতিযোগিতায় হাতিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৩০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে মেধার ভিত্তিতে বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় এর শিক্ষার্থী আয়াতুল রহমান মিহান এবং আবদুল মোতালেব উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আরোর ফাইয়াজ নেপাল শিক্ষা সফরের জন্য নির্বাচিত হন। আগামী ৩-----৯ মে/২০২৫ এই সফর অনুষ্ঠিত হবে । উক্ত সফরে শিক্ষার্থী দের সঙ্গে যাচ্ছেন হাতিয়ার ল্যাংগুয়েজ ক্লাবের পরিচালক বিশিষ্ট ইংরেজি শিক্ষাবিদ মোঃ মনজুর রহমান ও সহকারী পরিচালক মোঃ আজাদ। এই সাত দিনের সফরে থাকছে কাঠমুন্ডুর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ও গ্রন্থাগার পরিদর্শন, ইংলিশ পর গ্লোবাল কানেকশন বিষয়ক ওয়ার্কশপ , আন্তর্জাতিক শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ও সাংস্কৃতিক সংলাপ, হিমালয় অঞ্চলের ইতিহাস, সংস্কৃতি ও প্রকৃতির সাথে সরাসরি পরিচয়, বাংলাদেশের সাংস্কৃতিক উপস্থাপনা ইত্যাদি । এই সফর শেষে ইংলিশ অলিম্পিয়াড ২০২৪ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে আরও ১৯৭ জনকে ল্যাংগুয়েজ ক্লাবের পক্ষ থেকে আর্থিক বৃত্তি, কেষ্ট প্রদান ও সনদ প্রদানের মাধ্যমে উৎসাহিত করা হবে। হাতিয়া ল্যাংগুয়েজ ক্লাবের পরিচালক মোঃ মনজুর রহমান বলেন, আমরা বিশ্বাস করি একটি উপকূলীয় দ্বীপ থেকে ও বিশ্বমানের পরিবর্তন সম্ভব।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা
বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন