ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সাবেক স্ত্রীর বর্তমান স্বামীর বাড়িতে ঝুলছিল মোবারকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য


আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা photo আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা
প্রকাশিত: ২৬-৪-২০২৫ দুপুর ৩:৩

 নেত্রকোনার পূর্বধলায় সাবেক স্ত্রীর বর্তমান স্বামীর বাড়ি থেকে মোবারক হোসেন (৪২) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের বিশমপুর গ্রামে এ ঘটনা ঘটে। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত মোবারক হোসেন ৭নং আগিয়া ইউনিয়নের মহিষবেড় গ্রামের আব্দুল সালাম এর পুত্র। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মোবারক হোসেনের স্ত্রী প্রায় এক বছর আগে পার্শ্ববর্তী গ্রামের বাদশা মিয়ার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এরপর গত ১৬ ফেব্রুয়ারি স্বামীর বাড়ি ছেড়ে বাদশার সঙ্গে পালিয়ে ঢাকা চলে যান। স্ত্রীকে ফেরানোর চেষ্টা করেও ব্যর্থ হন মোবারক। স্ত্রী তাকে শর্ত দেন, ছেলেকে সিএনজি কেনা ও ক্যারিয়ার গড়ার জন্য টাকা দিতে হবে। মোবারক গরু, ছাগল ও ধান বিক্রি করে বিভিন্ন সময় প্রায় চার লাখ টাকা জোগাড় করে দেন। তবু স্ত্রী আর ফেরেনি।

সম্প্রতি একাধিকবার স্ত্রীর কাছে গিয়ে মারধরের শিকার হয়ে ফিরে আসেন মোবারক। সর্বশেষ গত বৃহস্পতিবার রাতে বাড়িতে ফিরে আসেন তিনি। পরিবারের সদস্যরা জানান, শুক্রবার রাত ১২টা পর্যন্ত তিনি বাসায় ছিলেন।

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে বাদশা মিয়া ও তার স্ত্রী খাইরুন্নাহার বিশমপুরের বাড়িতে ফেরেন। শনিবার ভোরে ঘুম থেকে উঠে খাইরুন্নাহার বাদশা মিয়ার ঘরের আড়ার সঙ্গে মোবারকের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছে।

নিহতের চাচা আব্দুর রহমান দৈনিক সকালের সময়কে বলেন, "মোবারক খুব সহজ-সরল ছিল। তাদের সংসারে চারটি ছেলে রয়েছে এদের রেখে স্ত্রী খাইরুন্নাহার অন্যজনকে বিয়ে করার পরেও সে স্ত্রীর কথা মত সব করত। তাকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে। আমরা মামলা করবো।"

স্থানীয়দের একাংশের ধারণা, স্ত্রীর পরকীয়ার অভিমানে মোবারক আত্মহত্যা করে থাকতে পারেন।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ নূরুল আলম সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ময়না তদন্তের জন্য লাশ নেত্রকোনা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন।

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে