হাটহাজারীতে আবারো ডাকাতি ; নগদ টাকা লুট, গুলিবিদ্ধ এক সেনাসদস্য
হাটহাজারীতে আবারো ডাকাতির ঘটনা ঘটেছে। এঘটনায় ডাকাতদলের গুলিতে শহিদুল ইসলাম সায়েম (২৫) নামের সেনাবাহিনীর এক সদস্য গুলিবিদ্ধ হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) ভোর রাত সাড়ে ৩টার দিকে হাটহাজারী পৌরসভার বাসস্ট্যান্ডের মেখল রোডের মাথায় গাউছিয়া গ্রোসারিতে এ ঘটনা সংঘটিত হয়।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উল্লেখিত প্রতিষ্ঠানের হিসাব নিকাশ করার সময় ৪ জন মুখোশ পরা অস্ত্রধারী দুর্বৃত্ত দোকানের রাসেদকে জিম্মি করে দুই ক্যাশের টাকা ও দামি সিগারেটসহ মালামাল নিয়ে যাচ্ছিল। হঠাৎ বাসার সিসি ক্যামেরায় এ দৃশ্য দেখে সেনা কর্মকর্তা সায়েম (ছোট ভাই) বাসা থেকে দৌঁড়ে দোকানে আসা মাত্র দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালালে শহিদুল ইসলাম সায়েম গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। পরে দুর্বৃত্তরা পালিয়ে গেলে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে সিএমএইচ হাসপাতালে নিয়ে গিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত আইসিইউতে পাঠিয়ে দেন। এদিকে খবর পেয়ে পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হোসেন, শনিবার বেলা ১২টার দিকে এ প্রতিবেদক কে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি।এ বিষয়ে হাটহাজারী মডেল থানার ওসি আবু কাওসার মাহমুদ হোসেন বেলা সাড়ে ১২ টার দিকে গণমাধ্যমকে বলেন, বর্তমানে আমি প্রটোকলে আছি। পরে বিস্তারিত জানানো হবে।
বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলেও জানান স্থানীয়রা। উল্লেখ্য, গত ১৯ এপ্রিল শনিবার গভীর রাতেও হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নে ৬নং ওয়ার্ডে একটি বাড়িতে ডাকাতি ও লুটপাটের ঘটনা ঘটে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান