ক্ষেতলালে নিখোঁজের ৯ দিন পর শিশুর মরদেহ উদ্ধার
নিখোঁজের ৯ দিন পর অবশেষে আজ শনিবার দুপুর ১২.৩০টার সময় শ্যাওলাপাড়া গ্রামে ভিতরগাড়ি নামক পুকুরের পাড় থেকে তৃতীয় শ্রেণির স্কুলছাত্র কাফি খন্দকারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ বলেন, শিশুটিকে হত্যা করে তার লাশ পুকুরের পাড়ের ঝোপঝারের মধ্যে ফেলে রাখা হয়েছে।
নিহত কাফি ক্ষেতলাল উপজেলার শ্যাওলাপাড়া গ্রামের সঞ্চয় খন্দকারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো গত ১৮ এপ্রিল বিকেলে বাড়ির পাশে অন্যান্য শিশুদের সাথে খেলা করছিলেন কাফি খন্দকার। সেদিন সন্ধ্যার আগে অন্য শিশুরা বাড়ি ফিরলেও বাড়ি ফিরেনি সে। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করে একমাত্র ছেলের কোন সন্ধ্যান না পেয়ে পাগলপ্রায় বাবা-মা।
শনিবার দুপুর ১২.৩০ টায় শ্যাওলাপাড়া গ্রামের একটি পুকুরের পাড়ে তার অর্ধগলিত মরদেহ দেখতে পান ওই গ্রামের মশিউর রহমান কলমের স্ত্রী হাবিবা। পরে পুলিশকে খবর দিলে সেখান থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।এ ঘটনায় পুলিশ ওই গ্রামের মহিদুল ইসলাম (৪৫), বাবু খন্দকার (৫৫),ফরিদ খন্দকার (৬৫) কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যান।
ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ শ্রী দীপেন্দ্র সিংহ বলেন , শিশুটির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে , ময়নাতন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ওই গ্রামের ৩জনকে আটক করা হয়েছে।
এমএসএম / এমএসএম
অবাধে সার মজুদ: দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬৭০ বস্তা সার জব্দ, এলাকায় চাঞ্চল্য
অবশেষে তিস্তার পেটে নিচিহ্ন হল ভোরের পাখি প্রাথমিক স্কুলটি৷
পায়রা নদীর অব্যাহত ভাঙন: দেড়শ পরিবার নিঃস্ব, রাস্তায় ২০টি ঘর
ক্ষেতলালে সন্তান নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অবস্থান
বাঘার চকরাজাপুরে ভয়াবহ বন্যা: ইউনিয়নের ৮০% বাড়ি পানিবন্দি
নেত্রকোণার দুর্গাপুরে বেকার যুবকদের দক্ষ জনশক্তি রূপান্তরে বাকলজোড়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান-ফারুক আকন্দ
দেবোত্তর সম্পত্তি দখল: তানোরে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধনে উত্তাল শিবরামপুর
নেত্রকোণায় প্রেমের বিয়ে না-কি অপহরণ? নিকাহনামা স্বাক্ষর অনুযায়ী তরুণীর সম্মতিতেই বিয়ে
বাগেরহাটে কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
অনিশ্চয়তায় হাটিকুমরুল ইন্টারচেঞ্জ: মেগা প্রকল্প বাস্তবায়নে ধীরগতি
বিমানবন্দর এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার বিপুল মালামাল
পেকুয়ায় পুলিশের অভিযান, ইয়াবা-টাকাসহ আটক ২