ঢাকা বুধবার, ৮ জুলাই, ২০২৬

সিরাজগঞ্জের তাড়াশে ও কাজিপুরে জলবাযূ সহিষ্ণু কৃষি প্রযুক্তি এবং পদ্ধতির উপর কৃষকদের শস্যক্ষেত্রে পাঠশালা কর্মসূচি


মহসীন আলী, তাড়াশ photo মহসীন আলী, তাড়াশ
প্রকাশিত: ২৬-৪-২০২৫ দুপুর ৪:৫১
বাংলাদেশ প্রগতি সংস্থা (বিপিএস) এর আয়োজনে প্রজ্ঞা সল্যুশন বাংলাদেশের সহযোগিতায় ও জার্মান কো অপরেশন এর অর্থায়নে  সিরাজগঞ্জের তাড়াশে ও কাজিপুরে জলবাযূ সহিষ্ণু কৃষি প্রযুক্তি এবং পদ্ধতির উপর কৃষকদের শস্যক্ষেত্রে পাঠশালা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২৬ এপ্রিল শনিবার সকালে উপজেলার নওগাঁ  ইউনিয়নের বাশবাড়িয়া গ্রামে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাণ প্রজেক্টের কার্যক্রম আর এন্ড ডি প্লটের কার্যক্রম নিয়ে  ও জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে  বিভিন্ন পরামর্শমূলক আলোচনা করা হয়।  উপজেলা উপ সহকারী কৃষি  কর্মকর্তা  পুলক কুমার সরকার অনুষ্ঠানে উপস্থিত সদস্যদের পরামর্শ  প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন বিপিএস এর সমন্বয়কারী মো. মহসীন আলী, সিআরসি  নার্গিস খাতুন রজব আলী। এছাড়াও তাড়াশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ছানোয়ার হোসেন সাজু অনুষ্ঠানে উপস্থিত হয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য পেশ করেন। অপরদিকে কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা  ইউনিয়নের ভবানীপুর গ্রামের ঈদগাহ মাঠের সাথেেএই একই ধরনের কর্মসূচি অনুষ্ঠিত হয়। এখানে উপজেলা উপ সহকারী কৃষি  কর্মকর্তা এআর এম তারিকুল আলম অনুষ্ঠানে উপস্থিত সদস্যদের পরামর্শ  প্রদান করেন। এখানে উপস্থিত ছিলেন বিপিএস  সহকারী প্রজক্টে অফিসার আবু লায়েস লিটন,এডিশনাল সিআরসি নুরুল ইসলাম, সিআরসি  সোনিয়া খাতুন,লিমা খাতুন ও বিতাশা খাতুন।
২টি অনুষ্ঠানে  পুরুষ ২ ব্যাচ ও মহিলা ২ ব্যাচ মোট  ৮০ জন সদস্য উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

​জয়রামপুরে ট্রেনের স্টপেজের দাবিতে ১ ঘণ্টা রেল অবরোধ, উত্তাল রেলপথ ​ইউএনও’র আশ্বাসে অবরোধ প্রত্যাহার

আদমদীঘিতে গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ধামইরহাটে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

সংবাদ প্রকাশের পর লোহাগাড়া প্রশাসনে নড়াচড়া, বদলি দুই কর্মকর্তা

চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলেবাস বাণিজ্য, অর্থ আদায়ের অভিযোগ

বিলাইছড়িতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং

দুমকীতে ৬৬ কেজি গাঁজা সহ পিকআপ জব্দ

টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর: তাঁতীদলের নেতা খোকনসহ ৩ জন কারাগারে

তজুমদ্দিনে মিথ্যা অপবাদে নারী-পুরুষের গলায় জুতার মালা দিয়ে হেনস্তা, মামলা দায়ের গ্রেপ্তার-৪

গাজীপুরে র‌্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বেনাপোলে মানব পাচার প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫

বাঘায় জমি বিরোধে বাড়িতে হামলা-লুটপাট, জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ