ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

ট্রেনে কাটা পড়ে মৃত্যু -১


রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল) photo রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল)
প্রকাশিত: ২৬-৪-২০২৫ রাত ৯:৫৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভানুগাছ রোড রেল গেইট এলাকায় ট্রেনের ধাক্কায় একজন পল্লি চিকিৎসকের মৃত্যু হয়েছে। শনিবার(২৬ এপ্রিল) দুপুরে সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনাটি ঘটেছে।শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

 নিহত ব্যক্তির নাম দিনেশ চন্দ্র সরকার (৬০)। তিনি মৌলভীবাজার সদর উপজেলার বড়হাট এলাকার বাড়ইকোনা গ্রামের বাসিন্দা এবং মৃত যোগেশ চন্দ্র সরকারের পুত্র।তিনি পেশায় একজন পল্লি চিকিৎসক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুর ১টার দিকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি আহত হয়ে রেললাইনের পাশে পড়ে থাকেন। পরে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার শারমিন আক্তার বলেন, ‘ফায়ার সার্ভিসের কর্মীরা লোকটিকে নিয়ে আসেন। মাথা ও বুকে আঘাত পাওয়ার কারণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।  শ্রীমঙ্গল রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মওদুদ হাওলাদার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত দিনেশ চন্দ্র সরকারের মরদেহ শনাক্ত করা হয়েছে এবং তার আত্মীয়স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।তারা শ্রীমঙ্গলে এসে মরদেহ গ্রহণ করবেন বলে জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিহতের পরিচয় পাওয়া যায়।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের পরিচ্ছন্নতা অভিযান

৩১ লাখ টাকা আত্মসাৎ ও ৭ ঘণ্টা থানায় আটকে রাখার অভিযোগ: ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর তোপ

নাগরপুরে যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পৌরসভার উন্নয়নমূলক কাজের টাকা আত্মসাতের অভিযোগ

ভূরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

রৌমারী ও রাজিবপুরে সার ডিলারদের নিয়ে কমিশনারের মতবিনিময় সভা

মনপুরায় ‘নৈরাজ্যের’ প্রতিবাদে হাজীরহাট এবং কলাতলীতে বিএনপি নেতাকর্মীদের অবস্থান

সীমান্তের ৩৩ বেকার যুবকের হাতে দক্ষতার চাবিকাঠি, প্রশিক্ষণ দিল বিজিবি

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত বড়লেখার নিজাম, শেষবার মুখটা দেখতে স্বাজনদের আকুতি

মনপুরায় স্বেচ্ছাসেবক লীগ নেতার ওপর হামলার অভিযোগ

বন বিভাগ চট্টগ্রাম উত্তর: কর্মস্থলে অনুপস্থিত, তোলেন দুই রেঞ্জের মাসোয়ারা

শরতের স্নিগ্ধতা শ্বেত-শুভ্র কাশফুলে সেজেছে প্রকৃতি

কালিয়ায় জিকজ্যাক ইটভাটা মালিকদের নতুন কমিটি