ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ২৭-৪-২০২৫ দুপুর ১২:৩৫

চট্টগ্রাম টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন কর্তৃক আয়োজিত এস কে এস মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪ এর উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এসোসিয়েশনের তত্ত্বাবধানে চট্টগ্রাম নগরীর ৬৫ টি বেসরকারি স্কুলের ২০০০ শিক্ষার্থী এই মেধা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৩০০ জন 
উত্তীর্ণ শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেয়া হয়। শনিবার (২৬ এপ্রিল) বন্দর নগরীর বায়েজিদ থানাধীন ওয়াজেদিয়া এলাকার একটি কমিউনিটি সেন্টারে বর্ণাঢ্য এই আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে ফজলুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ড্রাইডক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইন্জিনিয়ার এইচ এ শফিক উল্লাহ। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন এটিএন নিউজ এর চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান ও হেড অব নিউজ এস এম আকাশ। সম্মানিত অতিথি ছিলেন একে খান গ্রুপের সিইও আলহাজ্ব একেএম মাহমুদুর রহমান। 

চট্টগ্রাম টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি শেখ জসিম উদ্দিনের সভাপতিত্বে 
ও গার্ডেন ভিউ ন্যাশনাল একাডেমির ব্যবস্থাপনা পরিচালক মুকিম বিল্যাহ এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহ সভাপতি হারিছ মিয়া নাসরিন সুলতানা মো: শফিকুল ইসলাম মোজাম্মেল হোসাইন প্রিয়াঙ্কা চৌধুরী। সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন সহ সাধারণ সম্পাদক রাশেদা নূর অর্থ সম্পাদক রুস্তম আলী সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাসান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শত শত শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিতি ছিলেন। 

বক্তারা বলেন শিক্ষার্থীদের সংবর্ধনা উৎসাহ ও প্রেরণার মধ্য দিয়ে সজিব রাখতে হবে। স্কুল কলেজের পাঠ্যপুস্তকের পাশাপাশি নৈতিক শিক্ষা দানের উপর গুরুত্ব আরোপ করেন আলোচকেরা।

এমএসএম / এমএসএম

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত

পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা

নিরাপদ মৎস্য পণ্য সরবরাহে ‘ReadyFish’ এর যাত্রা শুরু