রাবি সাংবাদিক সমিতির সভাপতি ইরফান, সাধারণ সম্পাদক সাজিদ
রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) ২০২৫-২৬ বর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক যুগান্তর’র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইরফান তামিম ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক প্রথম আলো’র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাজিদ হোসেন।
শনিবার (২৬ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে অবস্থিত সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করেন সংগঠনটির সাবেক সভাপতি ও দৈনিক খবরের কাগজের রাজশাহী ব্যুরো প্রধান এনায়েত করিম।
১৪ সদস্যবিশিষ্ট এ কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি-১ অর্পণ ধর (সমকাল), সহসভাপতি-২ সিরাজুল ইসলাম সুমন (খবরের কাগজ), যুগ্ম-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন (কালবেলা), কোষাধ্যক্ষ মাহবুব হাসান (কালের কণ্ঠ), সাংগঠনিক সম্পাদক মীর কাদির (ডেইলি মেসেঞ্জার), দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম (সংবাদ), প্রচার ও প্রকাশনা সম্পাদক শাকিবুল হাসান (বাহান্ন নিউজ), ক্রীড়া সম্পাদক সাজিদুর রহমান সাজিদ (সকালের সময়), কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক লুবনা শারমিন (জনকণ্ঠ), সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাঈনুল ইসলাম রাজু (উত্তরা প্রতিদিন), আইটি অ্যান্ড ভিজ্যুয়াল কনটেন্ট সম্পাদক প্রান্ত কুমার দাশ (দ্যা নিউজ) ও কার্যনির্বাহী সদস্য এ এইচ এম শামীম (সারাবাংলা ডট নেট)।
এ ছাড়া কমিটিতে সম্মানিত সদস্য হিসেবে আছেন শেখ ফাহির আমিন (ঢাকা ওয়েভ) ও আল মামুন আশিক (চ্যানেল আই অনলাইন)। উপদেষ্টা-১ হিসেবে আছেন নোমান ইমতিয়াজ (দেশ রূপান্তর) ও উপদেষ্টা-২ আসিফ আজাদ সিয়াম (দৈনিক বাংলা)।
কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন রাবিসাসের সাবেক সহ-সভাপতি আমজাদ হোসেন শিমুল (কালবেলা, রাজশাহী ব্যুরো), সাবেক সভাপতি সুজন আলী (নিউ এইজ, নিজস্ব প্রতিবেদক, রাজশাহী), সাবেক সভাপতি শাহীন আলম (সময় টিভি, রাজশাহী প্রতিনিধি) এবং বিদায়ী কমিটির উপদেষ্টা সোহানুর রহমান রাফি (ডেইলি স্টার, রাজশাহী প্রতিনিধি)।
এদিকে নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে রাবি প্রশাসন, রাবি শিক্ষক সমিতি, রাবি প্রেসক্লাব, রাবি রিপোর্টার্স ইউনিটি ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।
এমএসএম / এমএসএম
বাকৃবি-জাককানইবির ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে পিআইবির প্রশিক্ষণ
বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণের উদ্বোধনী
নজরুল বিশ্ববিদ্যালয়ে আনসার সদস্যের বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগ
নামফলকহীন জরাজীর্ণ ফটকেই চলছে কুবির বিজয়-২৪ হল
বাংলাদেশে প্রথম দেশীয় ট্রাইকোডার্মা ভিত্তিক জৈব ছত্রাকনাশক উদ্ভাবন
পবিপ্রবিতে আইকিউএসি'র উদ্যোগে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত
ডিআইইউ পলিটিক্যাল সায়েন্স ফুটবল লীগে পক্ষপাতিত্বের অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থীরা
পবিপ্রবি ও ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
দুই বছরেও আলোর মুখ দেখেনি নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই-২৪ স্কয়ার'
কুবি উচ্চ শিক্ষা সেলের নতুন তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় চুড়ান্ত ফলাফলে এগিয়ে ছাত্রীরা
পাবিপ্রবিতে র্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ