আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে কাশিয়ানীতে মানববন্ধন
দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড. মাহমুদুর রহমানের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের করা মিথ্যা মামলার প্রতিবাদে গোপালগঞ্জের কাশিয়ানীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
রোববার (২৭ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে কাশিয়ানী সাংবাদিক পরিষদের আয়োজনে ঘন্টাব্যাপী এ কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সরদার মো. নুরুজ্জামান, কাশিয়ানী সাংবাদিক পরিষদের সভাপতি মো. ফায়েকুজ্জামান, সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন লিংকন, সহ-সভাপতি পরশ উজির, নুর ইসলাম লেলিন, যুগ্ম সাধারণ সম্পাদক এম,এ জামান, আমার দেশ প্রতিনিধি সোহান সরদার জুয়েল হাসান, আশরাফুজ্জামান, লিটন সরদার, আল ইমরান, মো. পারভেজ ও নেওয়াজ আহমেদ পরশ প্রমুখ।
বক্তারা অবিলম্বে মিথ্যা ও ভিত্তিহীন মামলা প্রত্যাহার ও বিগত পতিত সরকারের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের বিদেশে টাকা পাচার ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এমএসএম / এমএসএম
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ