২৫ বছরেও পাকাকরণের কাজ হয়নি মোড়েলগঞ্জের জনগুরুত্বপূর্ণ রাস্তার
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ১৬নং খাউলিয়া ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ একটি কাঁচা রাস্তার পাকাকরণের কাজ ২৫ বছরেও হয়নি। বৃষ্টি হলেই পানি-কাদায় রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। বৃষ্টির সময় শিশু শিক্ষার্থীসহ স্কুল-মাদ্রাসাগামী অনেক শিক্ষার্থীকে বিপাকে পড়তে হয়।
সরেজমিন জানা গেছে, কেয়ার বাজার হয়ে সন্ন্যাসী ও বাদশা মিয়ার হাট হয়ে খাউলিয়া পর্যন্ত এ দুটি পাকা রাস্তার সংযোগ হিসেবে নিশানবাড়িয়া গ্রামের দুই কি.মি কাঁচা রাস্তাটির অবস্থান। এ রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার লোকসহ স্কুল-মাদ্রাসা ও কলেজগামী শিক্ষার্থীরা চলাচল করে। রাস্তাটি মোড়েলগঞ্জ পৌর শহর ও উপজেলা, সন্নাসী বাজার এবং কেয়ারের বাজার যাওয়ার একমাত্র পথ। রাস্তাটি খানাখন্দে ভরে গেছে এবং যাতায়াতের জন্য অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে বৃষ্টির সময় এ দুই কি.মি রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বৃষ্টির সময় বিপাকে পড়তে হয় শিক্ষার্থীদের। শিশু শিক্ষার্থীসহ অনেক শিক্ষার্থীর চলাচল বন্ধ হয়ে যায়।
এ সম্পর্কে খাউলিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আলমগীর হোসেন জানান, ইতোমধ্যে এ রাস্তায় মাটির কাজ করা হয়েছে। জনদুর্ভোগ লাঘবে এখন প্রয়োজন ইটের সোলিংয়ের কাজ। এজন্য প্রয়োজন সরকারি বরাদ্দ প্রয়োজন।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আব্দুল মতিন বলেন, সরকারি বরাদ্দ প্রাপ্তিসাপেক্ষে এসব রাস্তার কাজ পর্যায়ক্রমে করা হবে।
এমএসএম / জামান
নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ
অন্ধকার সড়কে আলোর ব্যবস্থা করলেন প্রবাসী বাবুল খন্দকার
পিরোজপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালন
কুড়িগ্রামে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা
মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩
ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু
রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ