ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

কাল বৈশাখী ঝড়ে লন্ড ভন্ড কুড়িগ্রাম


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৪-২০২৫ দুপুর ৪:২৫
কাল বৈশাখী ঝড়ে লন্ড ভন্ড হয়েছে কুড়িগ্রাম সদর উপজেলার বিভিন্ন এলাকা। হঠাৎ ঝরে ভেঙে পড়েছে অসংখ্য গাছপালা ও বিদ্যুৎ এর খুটি। ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে একরের পর একর ধান ও ভুট্টা ক্ষেত। ঝড়ে অসংখ্য বিদ্যুৎ পোল পড়ে যাওয়ার কারণে গতকাল রাত সাড়ে ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ রয়েছে।ফলে জেলার হাসপাতালের এমাজেন্সী বিভাগ ও  পৌরসভার পানি সরবরাহ বন্ধ রয়েছে। চরম দুর্ভোগে পড়েছে মানুষ। শনিবার রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ ঝড়ে এ পরিস্থিতির সৃষ্টি হয়। বিদ্যুৎ না থাকার কারণে ব্যাংক বীমা সহ বিভিন্ন সরকারী ও বেসরকারী অফিস আদালত গুলোর সার্ভার বন্ধ থাকায় সকল সেবাদান কার্যক্রম বন্ধ হয়ে গেছে। ফলে  বিপাকর পড়েছে সাধারণ মানুষ।
খোঁজ নিয়ে জানা গেছে, জেলার বিভিন্ন উপজেলার উপর দিয়ে হঠাৎ দমকা হাওয়া বয়ে যাওয়ায় ঘরবাড়ি, গাছপালা, বিদ্যুৎ এর খুটি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।
অন্যদিকে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ এর খুটি ও তার ছিড়ে বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। অপর দিকে ঝড়ে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের ৬ষ্ঠ তালায় জানালার গ্যল্স ভেঙে তছনছ হয়ে যায় রুগীদের ওয়াড এসময় আতংকিত হয়ে পড়ে রোগী ও তার স্বজনরা। শহরের সরকারী বালিকা বিদ্যালয়ের সামনে বড় গাছ পড়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে পথচারীরা।
 পাঁচগাছী ইউনিয়নের কৃষক করিম আলম বলেন, কাল বৈশাখী ঝড়ে আমাদের এখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।সেইসাথে জমিতে পড়ে গেছে ধান। বিদ্যুৎ না থাকায় অন্ধকার পুরো এলাকা।সদরের যাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল গফুর বলেন, শনিবার রাতে হঠাৎ ঝড়ে আমার ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাত হওয়ায় ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে ২ বছরের শিশু সন্তান কে সড়কপাশে ফেলে গেলেন মা

তেঁতুলিয়ার গোবরা নদীতে বিষাক্ত ট্যাবলেট দিয়ে মাছ নিধন: জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে

মনপুরায় তীব্র বিদ্যুৎ সংকট: জাতীয় গ্রিডে যুক্ত করে স্থায়ী সমাধানের দাবি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড

কোটালীপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ফসলী জমির উপর দিয়ে রাস্তা নির্মানের অভিযোগ

মুকসুদপুরে অধ্যক্ষকে সাময়িক বরখাস্তের ৫ মাস পেরোলেও জমা হয়নি তদন্ত প্রতিবেদন

হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির আর নেই

অবৈধ মাছ শিকার ও নজরদারির অভাবে তীব্র নাব্যতা সংকটে নাজিরপুরের বলেশ্বর নদ

চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মনপুরার ধর্ষণ মামলার প্রধান আসামি নাটোরে গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ডিসির অনুমতিপত্র জালিয়াতি করে করতোয়া সোলারের জমি রেজিস্ট্রেশন: তদন্তে প্রমাণ মিললেও ব্যবস্থা নেয়নি প্রশাসন

লোহাগড়ায় জুয়া ও মাদকে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রশ্ন: ইউপি চেয়ারম্যানের ভূমিকা নিয়ে অসন্তোষ

মনোহরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত