পূর্বধলায় এসএসসি পরীক্ষার্থীদের উপর হামলা আহত-৩
নেত্রকোনার পূর্বধলায় এসএসসি পরীক্ষার জন্য কেন্দ্রে যাওয়ার পথে তিনজন পরীক্ষার্থী হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
আজ রোববার সকাল ৯টা ১০ মিনিটের দিকে উপজেলার বৈরাটি ইউনিয়নের চল্লিশা গ্রামে এ ঘটনা ঘটে।আহত পরীক্ষার্থীরা হলেন, কাজল মিয়ার ছেলে মো: হ্রদয় মিয়া (১৭), রিয়াজ উদ্দিনের ছেলে সাজু মিয়া (১৭) সাইফুল ইসলামের ছেলে শাহিন মিয়া (১৬)। তারা সবাই কাজলা গ্রামের বাসিন্দা। তারা শ্যামগঞ্জ হাফেজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নিতে যাচ্ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৈরাটি ইউনিয়নের চল্লিশা গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে মো. আব্দুস সোবাহান (৬৫), এবং তার ২ ছেলে জুয়েল মিয়া (২৫), জুবায়ের হোসেন (১৭) রাস্তার উপর ধানের আটি ফেলে চলাচলে বাধা সৃষ্টি করেন। পরীক্ষার্থীরা রাস্তা পরিষ্কার করে দিতে অনুরোধ করলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ধান কাটার ধারালো কাঁচি দিয়ে পরীক্ষার্থী হৃদয়, সাজু ও শাহিনকে আঘাত করা হয়।
আহত অবস্থায় তিন পরীক্ষার্থী শ্যামগঞ্জ হাফেজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্রে পৌঁছালে কর্তৃপক্ষ তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেন।খবর পেয়ে পূর্বধলা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) রেজওয়ানা কবির ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আহত পরীক্ষার্থীদের চিকিৎসা ব্যবস্থার দায়িত্ব নেন। তিনি বলেন, "এই ঘটনার গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে এবং হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
এবিষয়ে শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মো: রহুল আমিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পূর্বধলা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এবিষয়ে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ