সিংগাইরে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
মানিকগঞ্জের সিংগাইরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজন করা হয়েছে বিনামূল্যের চক্ষু চিকিৎসা ক্যাম্প।রবিবার (২৭ এপ্রিল) উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড রায়দক্ষিন বাজারে জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এই ক্যাম্পে সকাল থেকেই ভিড় জমে চক্ষু সমস্যায় ভোগা বিভিন্ন বয়সী মানুষের।
প্রায় ৪০০ জন রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ওষুধ প্রদান করা হয়। চোখের ছানিতে আক্রান্ত রোগীদের জন্য বিনামূল্যে অপারেশনের ব্যবস্থাও রাখা হয় এই ক্যাম্পে। চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন জয়মন্টপ ইউনিয়ন জামায়াতে ইসলামের সভাপতি জে.এম মুহিবউল্লাহ মুহিব।
তিনি জানান, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে ও স্বাস্থ্যসেবাকে সহজলভ্য করতে জামায়াতে ইসলামের এ উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন তিনি। চিকিৎসাসেবা পেয়ে খুশি স্থানীয় বাসিন্দারা। তারা জানান, এ ধরনের উদ্যোগে বিশেষ করে গ্রামের দরিদ্র মানুষের অনেক উপকার হচ্ছে। অনেকেই বিনামূল্যে চোখের ছানি অপারেশনের সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার