ডিএনসিসি প্রশাসকের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।রোববার (২৭ এপ্রিল ২০২৫) দুপুরে ঢাকাস্থ চীন দূতাবাসে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আওতাধীন এলাকায় সাংস্কৃতিক ও অবকাঠামোগত উন্নয়নে চীনের বিনিয়োগের বিষয়ে আলোচনা করা হয়।এছাড়াও ঢাকার জলাবদ্ধতা দূরীকরণে চীনের 'স্পঞ্জ সিটি' মডেলের আদলে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে কারিগরি ও আর্থিক সহায়তার আহবান জানান ডিএনসিসি প্রশাসক।
তিনি বলেন, 'নিম্ন আয়ের বাসিন্দাদের জন্য অন্তর্ভুক্তিমূলক নগর আবাসন সমাধানের জন্য আমরা কমিউনিটি-ভিত্তিক আবাসনে চীনের কারিগরি ও আর্থিক উভয় ক্ষেত্রেই সহায়তা প্রত্যাশা করি। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে চীনা প্রযুক্তি বিশ্বে বিখ্যাত। ঢাকায় বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে চীনের সঙ্গে আমরা কার্যক্রম এগিয়ে নিতে চাই।'
তিনি আরও বলেন, 'ডিএনসিসিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চীনের ই-গভর্নেন্স এবং নাগরিক স্বচ্ছতা টুলস ব্যবহারে আগ্রহী। এছাড়াও ঢাকার নদী পুনরুদ্ধারে চীনের সহযোগিতা প্রত্যাশা করি।'বৈঠকে ঢাকা শহরে চায়না টাউন করার বিষয় উল্লেখ করেন ডিএনসিসি প্রশাসক।
এমএসএম / এমএসএম
দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন
রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান
তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ