"গোপালগঞ্জে স্বচ্ছতা সম্মেলন কক্ষে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত"
গোপালগঞ্জ জেলায় স্বচ্ছতা সম্মেলন কক্ষে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরীতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
রবিবার ২৭এপ্রিল বিকালে উক্ত সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান। জেলা প্রাশাসক বক্তব্যে বলেন এখানে যে সকল সরকারি ও বেসরকারি দপ্তরের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন। তারা সকলে তাদের মাঠ পর্যায়ে যে সকল কাজ সম্পন্ন করে থাকেন সেখানে যে সকল স্টেক হোল্ডারা থাকেন তাদের মাঝে গ্রাম আদালতের তথ্য প্রচার করতে হবে।
বিশেষ করে প্রান্তিক জনগণের কাছে গ্রাম আদালতের সুবিধা পৌঁছে দিতে হবে। জেলা প্রাশাসক তিনি আরো বলেন যে সকল এনজিওরা ক্রেডিট প্রোগ্রামের কাজ করেন তাদের কাছে যে সকল সুবিধাভোগী আছে তাদের মাঝে গ্রাম আদালতের তথ্য প্রচার করতে হবে।
উক্ত সভায় সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্বজিত কুমার পাল, উপপরিচালক, স্থানীয় সরকার মহোদয়।
সভাপতি তার আলোচনায় বলেন গ্রাম আদালতের কার্যক্রম সকলের মাঝে পৌঁছে দিতে হলে আপনাদের সহযোগিতা প্রয়োজন। এখানে যে সকল অংশীজনরা আছেন তারা উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকেন।
আপনাদের সেই কার্যক্রমের সাথে গ্রাম আদালতের সুবিধাসমূহ সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে।
তিনি আরো বলেন এই গ্রাম আদালত প্রতিষ্ঠা করা হয়েছে সাধারণ মানুষকে ন্যায় বিচার পাওয়ার জন্য। আর সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো এই গ্রাম আদালতে কোন অর্থ খরচ হয় না। ফৌজদারি মামলার ফিস ১০ টাকা এবং দেওয়ানি মামলার ফিস ২০/ টাকা এই টাকা খরচ করে সর্বোচ্চ ৩,০০,০০০/- তিন লক্ষ টাকা মূল্যমানের বিরোধ নিষ্পত্তি সম্ভব। উল্লেখ্য উক্ত সমন্বয় সভায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান এবং বিভিন্ন এনজিওর জেলার প্রতিনিধি সহ মোট ৪০ জন উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন
নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান
Link Copied