মানবপাচার মামলায় বড়লেখার নবাব র্যাবের জালে
মৌলভীবাজারের বড়লেখায় দুই যুবককে ভারতে পাচারের অভিযোগে মানবপাচার আইনে করা মামলার প্রধান আসামি সাবেক ইউপি সদস্য সরফ উদ্দিন নবাবকে (৪০) শনিবার (২৬ এপ্রিল) রাতে উপজেলার ডিমাই বাজার থেকে তাকে
গ্রেফতার করেছে র্যাব-৯। পরে নবাবকে বড়লেখা থানা পুলিশের কাছে সোপর্দ করে র্যাব। রোববার দুপুরে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
র্যাব ও মামলা সূত্রে জানা গেছে, আসামি সরফ উদ্দিন নবাব ও তার সহযোগিরা বড়লেখা উপজেলার ডিমাই গ্রামের আব্দুল কাদির ও গিয়াস উদ্দিনকে ভারতে পাচার করে সেখানে তাদেরকে হাত-পা বেঁধে নির্যাতন করে ভিডিও ধারণ করে তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল কাদিরের মা নেছা বেগম বাদি হয়ে ১০ জনের নাম উল্লেখ করে মানবপাচার আইনে থানায় মামলা করেন। এই মামলার আসামি আব্দুল মালিক ও রুবেল আহমদকে গ্রেফতার করে পুলিশ কারাগারে পাঠায়। মামলার আসামিদের আইনের আওতায় আনতে র্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। অবশেষে র্যাব-৯ এর একটি অভিযানিক দল শনিবার রাতে ওই মামলার প্রধান আসামি সাবেক ইউপি সদস্য সরফ উদ্দিন নবাবকে উপজেলার ডিমাই বাজার থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, মানবপাচার মামলার প্রধান আসামি সাবেক ইউপি সদস্য সরফ উদ্দিন নবাবকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আসামিকে বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া অন্যান্য আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র্যাবের চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম সরকার রোববার বিকেলে বলেন, মানবপাচার আইনে এক নারীর করা মামলার প্রধান আসামি সাবেক ইউপি সদস্য সরফ উদ্দিন নবাবকে র্যাব-৯ গ্রেফতার করে পুলিশের কাছে সোপর্দ করেছে। তাকে রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এমএসএম / এমএসএম
সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ
নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক
বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন
আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ
রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার
পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা
কুতুবদিয়ায় ইত্তেফাকুল হুফফাজের উপজেলা শাখার অভিষেক সম্মেলন
Link Copied