ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

বড়লেখায় সীমান্ত হত্যা প্রতিরোধ ও সুরক্ষায় বিজিবির মতবিনিময় সভা


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৪-২০২৫ দুপুর ৩:৫৭

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)'র কর্মপরিধি শুধু সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, মানবপাচার রোধ, অবৈধ অনুপ্রবেশ ঠেকানোসহ নিয়মিত দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ নয়। এর সাথে সীমান্ত এলাকায় নানাবিধ মানবিক কার্যক্রম চালিয়ে থাকে। যুব সমাজকে মাদকের দিকে ঝুঁকতে দেওয়া যাবে না। তাদেরকে সাংস্কৃতিক কর্মকান্ড ও খেলাধুলায় সম্পৃক্ত করতে পারলে সীমান্তে অপরাধ প্রবণতা অনেকাংশে হ্রাস পাবে।

তিনি রোববার মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের সীমান্তবর্তী পাল্লাথল চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিজিবি আয়োজিত ‘সীমান্ত হত্যা প্রতিরোধ ও সীমান্ত সুরক্ষায় বিজিবির ভুমিকা এবং জনসচেতনতা, জননিরাপত্তা ও আস্থা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিজিবি-৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান পিপিএম।
তিনি আরো বলেন, স্থানীয় জনসাধারনের সচেতনতা ও বিজিবি সদস্যদের দায়িত্বশীল ভুমিকার কারণে এই এলাকার সীমান্তে সীমান্ত হত্যা শূন্যের কোটায় রয়েছে। উক্ত মতবিনিময় সভায় স্থানীয় বাসিন্দা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, জনপ্রতিনিধি, গণমাধ্যম প্রতিনিধি, চা বাগান কর্মকর্তা-কর্মচারি, চা শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন অংশগ্রহণ করেন।

বিজিবি পাল্লাথল বিওপির ক্যাম্প কমান্ডার সুবেদার রমজান আলীর সভাপতিত্বে ও হাবিলদার রেজাউল করিমের সঞ্চলনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিজিবি-৫২ ব্যাটালিয়নের সহকারি পরিচালক নুর হোসেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, পাল্লাথল চা বাগানের ম্যানেজার খয়ের চৌধুরী, বড়লেখা প্রেসক্লাবের সাংগঠনকি সম্পাদক কাজী রমিজ উদ্দিন, বিয়ানীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ প্রমুখ। অন্যদের মধ্যে বক্তব্য দেন ইউপি সদস্য ইসলাম উদ্দিন মিন্টু, খাসিয়া পুঞ্জির মন্ত্রী সাবেক ইউপি সদস্য লোকাশ বাহাদুর, সাবেক মন্ত্রী কোয়ান সিং, চা বাগান স্টাফ অঞ্জন দাস প্রমুখ।

এমএসএম / এমএসএম

সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ

নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক

বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন

আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ

রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা

‎কুতুবদিয়ায় ইত্তেফাকুল হুফফাজের উপজেলা শাখার অভিষেক সম্মেলন