ফরিদপুরে জেলা ব্র্যান্ডিং বিষয়ে অনলাইন কর্মশালা
জেলা ব্র্যান্ডিং কার্যক্রমের সক্ষমতা উন্নয়ন, সম্প্রসারণ এবং গতিশীলতা আনয়নের জেলা পর্যায়ে সংশ্লিষ্ট অংশীজন সমন্বয়ে ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে শনিবার ১১ সেপ্টেম্বর অনলাইন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য ও উদ্বোধন করেন ড. মো. আব্দুল মান্নান পিএএ প্রকল্প পরিচালক, এটুআই। কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। জেলা ব্র্যান্ডিং বিষয়ে জুম ক্লাউড অ্যাপসের মাধ্যমে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়ের সঞ্চালনায় জেলা ব্র্যান্ডিং ই-কমার্স, জেলা ব্র্যান্ডিং ইন্টিগ্রেশন ও পণ্য সেবা ই-কমার্স প্লাটফর্মে আপলোড ও সমন্বয় সংক্রান্ত বিষয়ে বক্তব্য প্রদান করেন মোহাম্মদ শামছুজ্জামান, উপসচিব ও কনসালটেন্ট এটুআই। জেলা ব্র্যান্ডিং উন্নয়ন সংক্রান্ত উদ্যোক্তাদের ইকমার্স এবং অলাইন মার্কেট উন্নয়নে করণীয় এবং তাদের ভূমিকা বিষয়ে বক্তব্য প্রদান করেন মোহাম্মদ শামছুজ্জামান, উপসচিব ও কনসালটেন্ট এটুআই। গ্রামীণ-আঞ্চলিক অর্থনীতির গতি সঞ্চারে জেলা ব্র্যান্ডিং-এর অংশীদারিত্বমূলক প্রভাব ও জেলা ব্র্যান্ডিং কার্যক্রমের উন্নয়নে জেলা ব্র্যান্ডিং উদ্যোক্তার ও ইউডিসি উদ্যোক্তার ভূমিকা সংক্রান্ত বক্তব্য প্রদান করেন ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর, যুগ্মসচিব, মন্ত্রিপরিষদ বিভাগ ও যুগ্ম প্রকল্প পরিচালক, এটুআই। বাংলাদেশের অর্থনীতির গতি সঞ্চারে জেলা ব্র্যান্ডিং কার্যক্রমে পর্যটনের অবদান ও করণীয় সম্পর্কে বক্তব্য প্রদান করেন আবু তাহির মুহাম্মদ জাবের যুগ্ম সচিব, ও পরিচালক বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। জেলা ব্র্যান্ডিং বিষয়ক অগ্রগতির উপস্থাপনা, ০৩ বছরের কর্মপরিকল্পনা, উদ্যোক্তার তালিকাভূক্তি চূড়ান্তকরণ সংক্রান্ত বক্তব্য প্রদান করেন দৌলতুজ্জামান খান, উপসচিব ও স্পেশালিস্ট এটুআই।
একশপ ও ইকমার্সের ধারণা প্রদান, একশপ ও ইকমার্সের আপলোড ব্যবহারিক পর্ব, ব্র্যান্ডিং উদ্যোক্তার তালিকা চূড়ান্তকরণ, খসড়া ত্রিবার্ষিক কর্মপরিকল্পনা চূড়ান্তকরণ, অংশীজনদের জেলা ব্র্যান্ডিং কার্যক্রমে সম্পৃক্তকরণ, মার্কেটিং কৌশল সম্পর্কে ব্র্যান্ডিং উদ্যোক্তাকে ধারণা প্রদান, জেলা ব্র্যান্ডিং এর সাথে অন্যান্য প্রতিষ্ঠাণের সমন্বয় করানোএবং জেলা ব্র্যান্ডিং কার্যক্রমের সর্বোপরি উন্নয়ন ছিল প্রশিক্ষণের উদ্দেশ্য।
এমএসএম / জামান
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা