ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

বাগমারায় টিউবয়েল থেকে গ্যাস, এলাকায় চাঞ্চল্য পরিদর্শনে ইউএনও


বাগমারা প্রতিনিধি photo বাগমারা প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৪-২০২৫ দুপুর ১:৫৪
রাজশাহীর বাগমারার সোনাডাঙ্গা ইউনিয়নের আব্দুস সালামের বাড়ির টিউবয়েলের মুখ দিয়ে গ্যাস বের হচ্ছে। বিষয়টি ছড়িয়ে পড়তেই অনেকেই তা দেখতে ভিড় করছেন।
 
২০-২৫ বছর আগে বসানো টিউবয়েলটি তিন-চার মাস আগে হঠাৎ পানি ওঠা বন্ধ করে দেয় এবং গ্যাস বের হতে শুরু করে। পরে ম্যাচের কাঠি ধরালে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে।
 
বিষয়টি জানার পর স্থানীয় চেয়ারম্যান আজাহারুল হক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। ম্যাচ জ্বালিয়ে আগুন জ্বলতে দেখেন তাঁরা।
 
স্থানীয় চেয়ারম্যান বলেন, এলাকায় এমন ঘটনা এই প্রথম। উপজেলা প্রকৌশলী জানান, মাটির নিচের জৈব পদার্থ পচে এমন গ্যাস সৃষ্টি হতে পারে।
 
ইউএনও বলেন, টিউবয়েলের মুখ দিয়ে বের হওয়া গ্যাসে আগুন জ্বলার ঘটনা অন্য এলাকাতেও দেখা গেছে, তবে কিছুদিন পর বন্ধ হয়ে যায়। পরিবারের লোকজনকে সতর্ক করা হয়েছে এবং বিশেষজ্ঞদের পরীক্ষা করার পর নিশ্চিত হওয়া যাবে গ্যাসের প্রকৃতি।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার