ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

ছাত্ররাজনীতি বহালের দাবিতে পবিপ্রবি ছাত্রদলের স্মারকলিপি প্রদান


পবিপ্রবি প্রতিনিধি photo পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৪-২০২৫ দুপুর ১:৫৮

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি) ছাত্ররাজনীতি বহালের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের  ব্যানারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন পবিপ্রবি ছাত্রদল।

২৮ এপ্রিল (সোমবার) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে স্লোগান দিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে জড়ো হয় ছাত্রদলের নেতাকর্মী ও সমর্থকরা। এরপর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বরাবর স্মারকলিপি জমা দেন।

স্মারক লিপিতে প্রায় চার শতাধিক শিক্ষার্থীর স্বাক্ষর  রয়েছে। এসময় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে উপস্থিত ছিলেন পবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম রাতুল ও সাধারণ সম্পাদক  সোহেল রানা জনিসহ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী।  

এসময় পবিপ্রবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক  সোহেল রানা জনি বলেন, " "শিক্ষার্থীদের ওপর আরোপিত সাময়িক রাজনীতি স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য আমরা আজ মাননীয় উপাচার্য স্যারের নিকট একটি স্মারকলিপি প্রদান করেছি। শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা সংবিধান স্বীকৃত। অংশগ্রহণমূলক এবং সুশৃঙ্খল পরিবেশ বজায় রেখে শিক্ষার্থীদের রাজনৈতিক অধিকার নিশ্চিত করা সময়ের দাবি। শিক্ষা প্রতিষ্ঠানে সুস্থ রাজনৈতিক চর্চা একজন শিক্ষার্থীকে চিন্তাশীল, দায়িত্বশীল ও গণতান্ত্রিক মানসিকতা সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলে। শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চার অধিকার ফিরিয়ে দিতে এবং শিক্ষা-সহায়ক পরিবেশ বজায় রাখতে প্রশাসন আমাদের যুক্তিসঙ্গত দাবির মেনে নিবেন।"

পবিপ্রবি ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম রাতুল  বলেন, " ফ্যাসিস্টদের পুনর্বহাল ও একটি গুপ্ত সংগঠনকে রাজনৈতিক সুযোগ দেওয়ার পাশাপাশি সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে পুর্নবাসন উদ্দেশ্য এই রাজনৈতিক স্থগিতের সিদ্ধান্ত।  এই রাজনীতি স্থগিতের জন্য  সাধারণ শিক্ষার্থীদের নামে নিষিদ্ধ সংগঠনের সদস্যরা স্মারক লিপি জমা দেয়। ফ্যাসিস্টদের দোসরা রাজনীতি নিষিদ্ধের ফায়দা নিয়ে বিভিন্ন স্থানে সভা করে বেড়াচ্ছে।  আমাদের এই প্রশাসন ফ্যাসিস্টদের বিরুদ্ধে কোন দৃশ্যমান ব্যাবস্থা  নেননি৷ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ছাত্ররাজনীতি সাময়িক স্থগিতাদেশ  তুলে নেওয়ার দাবি জানাই। শিক্ষার্থীদের রাজনীতি করার অধিকার ফিরিয়ে দিতেই হবে।

এমএসএম / এমএসএম

এসএসসি পরীক্ষার সূচি পেছালো, শুরু ১৪ মার্চ

বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তিতে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

কুবির হলে ‘JCD’ লেখা নিয়ে দ্বন্দ্ব , দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নজরুল পদক ২০২৬ পাচ্ছেন আবদুল হাই শিকদার ও শবনম মুশতারী

‎আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতায় দ্বিতীয় শ্রাবনের ‘ফ্লোটিং সারভাইভাল

‎নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাককানইবি ভিসির অভিনন্দন

পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের নতুন পরিবেশে অভিযোজনে সেমিনার

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বাঙলা ক্যাম্পাসে হেল্প ডেস্ক

ধান ফসলের জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি নিরূপণে আন্তর্জাতিক কর্মশালায় পবিপ্রবির অংশগ্রহণ

৪২ প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুবিতে প্রথমবার শিল্প-একাডেমিয়া বৈঠক

পবিপ্রবির তরুণ কলাম লেখক ফোরামের দায়িত্বে নেছার ও সবুজ

মাদকসহ পাবিপ্রবির দুই শিক্ষার্থী আটক, ৬ ঘণ্টা পুলিশ হেফাজতে

বাকৃবির ৬৬ তম প্রতিষ্ঠাদিবস উদযাপন