ভবদহের জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় অনুষ্ঠিত
যশোরের অভয়নগরে মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা ১১টায় বন্ধু কল্যান ফাউন্ডেশনের হল রুমে ভবদাহ ও তৎসংলগ্ন এলাকার জলাবদ্ধতা দূরীকরনে অন্তর্বর্তী ও স্থয়ী নিষ্কাশন পরিকল্পনা বিষয়ক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পানি কমিটির কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুল মোতালেব সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের খুলনা জোনের প্রধান প্রকৌশলী বিদুৎ কুমার সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী, পনিউন্নয়ন বোর্ডের সিনিয়র বিশেষজ্ঞ শেখ নাহিদুজ্জামান, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম, অভয়নগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির শরীফ হোসেন। সভায় বক্তব্য রাখেন, মনোহরপুর ইউনিয়নের চেয়ারম্যান আকতার ফারুক মিন্টু, পায়রা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফিরোজ আলম, প্রেমবাগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম মান্নু, সুন্দলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিকাশ মল্লিক, অধক্ষ্য আব্দুল লতিফ, সাংবাদিক নজরুল ইসলাম মল্লিক, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মফিজুর রহমান, পানি উন্নয়ন কমিটির সদস্য মোল্লা হাবিবুর রহমান। এ সময় বক্তারা ভবদহ জলাবদ্ধতা এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষকে সরকারী ভাবে দীর্ঘ মেয়াদী সহায়তা প্রদান, জলাবদ্ধতা নিরসনে ভবদাহ এলাকার সকল নদী খনন ও আমডাঙ্গা খালকে খনন করে ভৈরব নদে সংযোগ করে পানি নিস্কাশনের ব্যবস্থা করার জন্য প্রস্তাবনা জানান।
এমএসএম / এমএসএম
সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা
নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান
মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত