বিচারপতি খায়রুলের গ্রেফতার ও বিচার দাবিতে নেত্রকোণায় আইনজীবীদের বিক্ষোভ
বাংলাদেশের বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাবমুক্ত ও দুর্নীতিমুক্ত রাখার দাবিতে নেত্রকোণায় বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী আইনজীবীরা। আজ সকালে জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশ থেকে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।
বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম,নেত্রকোণা জেলা শাখা। অ্যাডভোকেট জিয়া উদ্দীন জিয়ার সভাপতিত্বে ও সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদ রানা চৌধুরী।
সমাবেশে জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু,অ্যাডভোকেট মো. রোকনউদ্দিন,মোশারফ হোসেন তমাল, অ্যাডভোকেট রাশেদ খান,অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম,অ্যাডভোকেট শামীম আহমেদ, অ্যাডভোকেট আতিকুল ইসলাম,অ্যাডভোকেট রহিমা সুলতানা,অ্যাডভোকেট আবু তাহেরসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ২০১০ সালে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় দিয়ে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক দেশের গণতন্ত্রকে দুর্বল করে দিয়েছেন। তারা অভিযোগ করেন,এই রায়ের মাধ্যমেই একদলীয় শাসন প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে।
বক্তব্যে আরও অভিযোগ করা হয়, উচ্চ ও নিম্ন আদালতের একাংশ বিচারক রাজনৈতিক প্রভাবের অধীনে কাজ করছেন এবং বিরোধী মতের মানুষদের হয়রানি করছেন। তারা বলেন, এই পরিস্থিতি থেকে মুক্তির জন্য দলবাজ ও দুর্নীতিগ্রস্ত বিচারকদের অপসারণ জরুরি।
বক্তারা বিচার বিভাগের দলীয়করণ, দুর্নীতি ও অসাম্যের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং বলেন,বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হলে অতীতের দায়মুক্তির সংস্কৃতি ভেঙে অপরাধীদের জবাবদিহির আওতায় আনতে হবে।
বিক্ষোভ শেষে একটি শান্তিপূর্ণ মিছিল জেলা আইনজীবী সমিতি ভবনের চত্বর প্রদক্ষিণ করে শেষ হয়।
এমএসএম / এমএসএম
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন