মিরসরাইয়ে ছিনতাইকারীর ৭ সদস্য আটক
মিরসরাইয়ে অনলাইন ব্যবসার আড়ালে নগদ টাকা ছিনতাই চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে মিরসরাই থানা পুলিশ। এ চক্রটি সংঘবদ্ধভাবে দীর্ঘদিন ধরে অনলাইন ব্যবসার আড়ালে ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল বলে জানায় পুলিশ।
গত সোমাবার চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার হাজীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড নিবাসী মকিমাবাদ গ্রামের আবু বকর সিদ্দিকের স্ত্রী নাছিমা বেগম (৪০) মিরসরাই থানায় ৮ জন এজাহার নামীয় এবং অজ্ঞাত আরও ২/৩ জনের বিরুদ্ধে অভিযোগ দিলে তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়।
মামলায় আটককৃত আসামিরা হলেন মো. ওয়াছি আলম শান্ত (১৯), মো. সবুজ (২০), মো. আরিফুল ইসলাম (১৯), মো. সোহেল রানা (২০), মো. রিয়াজ হোসেন (১৯), তারিকুল ইসলাম রিফাত (১৯), মো. হৃদয় (১৯)।
পুলিশ সূত্রে জানা যায় , আসামিদের বিরুদ্ধে গত সোমবার সন্ধ্যা অনুমান সাড়ে ৭টার দিকে মিরসরাই থানাধীন মিরসরাই পৌরসভার ৫নং ওয়ার্ডস্থ ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু হাসপাতালের সামনে চট্টগ্রাম-ঢাকাগামী হাইওয়ে পাকা রাস্তার ওপর পরস্পর যোগসাজশে সহায়তা করে অনলাইনে কম মূল্যে মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দিয়ে ক্রেতা টাকা নিয়ে আসলে মারধর করে প্রাণনাশের হুমকি দিয়ে নগদ টাকা ছিনতাইয়ের অপরাধে এজাহার দায়ের করেন বাদী । ওই ঘটনার প্রেক্ষিতে দ্রুত বিচার আইনে মামলা রুজু করে মিরসরাই থানার অফিসার ইনচার্জ, আতিকুর রহমান, সঙ্গীয় অফিসার ফোর্সসহ তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে ৭ জনকে আটক করেন।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ ওসি আতিকুর রহমান জানান, আসামিদের গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
পিরোজপুরে বিএনপির উদ্যোগে বলেশ্বর নদী ও রিজার্ভ পুকুরে মাছের পোনা অবমুক্ত
বরগুনায় পুলিশের হস্তক্ষেপে পরিবারের কাছে ফিরলেন গাজীপুরের নাবালিকা
চুরি-লুট-হামলায় অস্থির রায়গঞ্জ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হতাশ সাধারণ মানুষেরা
আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী
পিরোজপুরে বিএনপি নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
মিরসরাইয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, থানায় এজাহার দায়ের
ঢাকা-চট্টগ্রাম লংমার্চের কুমিল্লা যাত্রাবিরতিতে বড় পথসভাঃ কাজী দ্বীন মোহাম্মদ
ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে একই দিনে তিন শিশুর মৃত্যু
উত্তরাঞ্চলের প্রথম পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন
জয়পুরহাটে অনলাইন জুয়া ও মাদক বিক্রির অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
শ্যামনগরে ক্ষুদ্র নৃ- গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল ও সেলাই মেশিন বিতরণ
রাঙ্গুনিয়ায় তিন খাবার প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ৫০ হাজার টাকা
ভাল মানুষ হয়ে এবং ভাল রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব-কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তৌহিদ আক্তার পান্না
Link Copied