ফ্রেন্ডস ইউনিটি ফোরাম অব ইউ.এ.ই এর ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
প্রবাসী সন্দ্বীপিদের অন্যতম সংগঠন ফ্রেন্ডস ইউনিটি ফোরাম অব ইউ.এ.ই এর ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়েছে সদস্যদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও অত্যান্ত আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে।
২৬ এপ্রিল রোজ শনিবার দিবাগত রাত্রে আবুধাবির মুসাফ্ফার ডায়মন্ড সিটি রেস্টুরেন্টে আয়োজিত এই বর্নাঢ্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সম্মানিত সভাপতি আর এস ইব্রাহীম। সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান শাকিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ তথা সংযুক্ত আরব আমিরাতে সন্দ্বীপিয়ানদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আবুধাবির আল হিলাল ব্যাংকের কর্মকর্তা ও সন্দ্বীপ সোসাইটির সম্মানিত সভাপতি মোঃ আব্দুল মতিন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সন্দ্বীপের কৃতি সন্তান, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি শিক্ষাবিভাগের অধ্যাপক ডঃ মোঃ ইদ্রিস আলম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলাইন কমিউনিটির কর্ণধার মেহেদী হাসান, সোনালী সন্দ্বীপ তরুণ প্রবাসী ঐক্য পরিষদেরসম্মানিত সদস্য বিশিষ্ট ব্যাবসায়ী মোহাম্মদ আলি মুনসুর এছাড়া উপস্থিত ছিলেন সন্দ্বীপ মেরিন সার্ভিসের উদ্যোক্তা ওমর ফারুক, মানবতার সংগঠন দ্বীপের মায়াবি স্বপ্ন সংগঠনের সম্মানিত সভাপতি শামীম আব্দুল্লাহ ও সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ জাকারিয়া,মুছাপুর ৫ নং ওয়ার্ড প্রবাসী ও সমাজ কল্যাণ পরিষদের প্রাক্তন সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম।
আয়োজক সংগঠনের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ সাহাদাত হোসেন রিপন, সহ সভাপতি মনজুর আলম, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক রবিউল আলম, সহ-সাধারণ সম্পাদক আশ্রাফ, সাংগঠনিক সম্পাদক মুনসুর আলম, অর্থ সম্পাদক মহিন উদ্দীন শাহীন, সহ অর্থ সম্পাদক নোমান, সহ-প্রচার সম্পাদক নাহিদ
সভায় আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে সভাপতি আর এস ইব্রাহীম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান শাকিল সকল অতিথি সহ সদস্যবৃন্দকে স্বতস্ফুর্তভাবে অংশগ্রহন করে অনুষ্ঠানকে সুন্দর,দৃষ্টিনন্দন ও আনন্দঘন করে তোলার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অপরদিকে প্রবল আগ্রহ ও ইচ্ছে থাকা সত্বেও সংগঠনের সদস্য ও শুভাকাঙ্খী যারা উপস্থিত হতে পারেননি তাদের জন্য দুঃখ প্রকাশ করে পরবর্তী কোন অনুষ্ঠানে মিলিত হবেন সে প্রত্যাশা করেন সবাই।
এমএসএম / এমএসএম
ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ
সোনারগাঁও এর সাবেক ইউএনও ফারজানার শ্রেষ্ঠত্ব অর্জনে প্রধানমন্ত্রীর সম্মাননা গ্রহন।
বৃষ্টি আসলেই আতঙ্ক" শিরোনামের সেই মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস রাইট
রাজশাহীতে ইউএনওপিএস ও বিবিএসের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত
পাঙ্গাসিয়া ও জগন্নাথপুর হাওড়ে অভিযানে ১১০০ মিটার কারেন্ট জাল জব্দ
১৩ বছর পর ভালুকার দলিল লেখক মিন্টু হত্যা মামলার রায়
পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা
হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি
মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ
প্রেমের টানে ধর্মান্তরিত হলো অন্বেষা, মুসলিম যুবককে বিয়ে
পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারধরের অভিযোগ