ধামইরহাটে কৃষককে পা ভেঙ্গে আহত করার প্রতিবাদে মানববন্ধন
নওগাঁর ধামইরহাটে কৃষকের পা ভেঙ্গে আহত করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৯ এপ্রিল সকাল সাড়ে ১০টায় ধামইরহাট উপজেলা পরিষদের সামনে ধামইরহাট কৃষক বাঁচাও ফোরামের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে দূষ্কৃিতকারি অপারেটর-লাইনম্যানের বিচার চেয়ে বক্তব্য প্রদান করেন নওগাঁ জেলা জামায়াতে ইসলামের নায়েবে আমীর এনামুল হক, ধামইরহাট উপজেলা নায়েবে আমীর ও কৃষক বাঁচাও ফোরামের আহবায়ক মাওঃ আতাউর রহমান, নওগাঁ জেলা ওলামা বিভাগের সভাপতি মারুফ আহমেদ, মারপিটের সময় প্রত্যক্ষদর্শী আঃ রশিদ, ভূক্তভোগী কৃষক পরিবারের সদস্য সানোয়ার হোসেন, কৃষক বেলাল হোসেন, কৃষক মো. হানিফ প্রমূখ। বক্তারা বলেন, ২৭ এপ্রিল রবিবার ধামইরহাট উপজেলার দেউলবাড়ী গ্রামের আব্দুল গফুরের ছেলে আতোয়ার (৪৫) তার শুকিয়ে যাওয়া ধান ক্ষেতে পানি সেচ দিতে দেউলবাড়ী মৌজায় অবস্থিত বরেন্দ্র দপ্তরের ডিপ টিউবয়েলে গেলে ডিপের লাইনম্যান আক্কাস আলী তাকে মারপিট করে পা ভেঙ্গে দেয় এবং তাকে গুম করার চেষ্টা করে। আহত আতোয়ার রহমান এখন রামেক হাসপাতালে চিকিৎসাধীন আছে।
বক্তারা আরও বলেন, আক্কাস আলী অবৈধভাবে লাইনম্যানের দ্বায়িত্ব নেয় এবং নাজমুল অবৈধভাবে অপারেটরের দায়িত্ব নেয় এবং ডিপের ঘর মাদক সেবনের জায়গা হিসেবে ব্যবহার করে থাকে। সেই সাথে অন্যায়ভাবে একর প্রতি ৬ হাজার টাকা জুলুম করে আদায় করে। এতে কৃষকের নাভিশ্বাষ উঠেছে। বক্তাগণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সুবিচার দাবি করেন।মানববন্ধন শেষে অবৈধ অপারেটর-লাইনম্যানের সুবিচার দাবি করে কৃষকগণ উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করেন।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান