কেন্দুয়ায় অসহায় কৃষকের ধান স্বেচ্ছাশ্রমে কেটে দিল কৃষক দল
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় স্বেচ্ছাশ্রমের মাধ্যমে দরিদ্র কৃষকের ধান কাটার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষক দল।
আজ ২৯ই এপ্রিল মঙ্গলবার দুপুর ১২টার দিকে দলপা ইউনিয়নের ধনিয়াগাঁও এলাকায় কৃষক কাঞ্চন মিয়ার ক্ষেতের পাকা ধান কেটে ঘরে তুলে দেন কৃষক দলের শতাধিক নেতা-কর্মী। এ কার্যক্রমের নেতৃত্ব দেন কৃষক দলের কেন্দ্রীয় নেতা ডা.রুবেল ও রুবেল মিয়া। ধান কাটা ও মাড়াইয়ের এই উদ্যোগে প্রায় ৪০০ নেতা-কর্মী অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নেতা মো.সাকি, মো.সোহরাব মিয়া,সফিউল আলমসহ ছাত্রদল, যুবদল ও অন্যান্য অঙ্গ-সংগঠনের নেতারা।
নেতারা জানান,আমরা কৃষকের দুর্দিনে পাশে থাকতে চাই। স্বেচ্ছাশ্রমের মাধ্যমে দরিদ্র কৃষকদের সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই কার্যক্রম অব্যাহত থাকবে।
ধান পেয়ে কৃষক কাঞ্চন মিয়া আনন্দ প্রকাশ করে বলেন,আমি অনেক কষ্টে আছি। এভাবে ধান পেয়ে আমি অনেক খুশি।
এমএসএম / এমএসএম
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন