হাটহাজারীতে ছাগল চুরির অভিযোগে ৪ কিশোরের মাথা ন্যাড়া করায় নিন্দার ঝড়
হাটহাজারীতে ছাগল চুরির অভিযোগে আটক চার কিশোরের মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা উঠেছে।
সোমবার বিকালে উপজেলার ধলই ইউনিয়নে এই ঘটনা ঘটে। ঘটনার পর এর ভিডিও একটি স্থানীয় ফেইসবুক পেইজ থেকে লাইভ করা হলে তা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নিন্দার ঝড় ওঠে।
ধলই ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নুরুল আমিন চার কিশোরকে আটকের পর তাদের চুল কেটে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরের দিকে চার কিশোর একটি ছাগল চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের হাতে ধরা পড়ে। পরে তাদের আটক করে কাটিরহাট বাজারে অবস্থিত ধলই ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে আসা হয়।
অভিযোগ উঠেছে, সেখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আমিনের নির্দেশে ওই চার কিশোরের মাথার চুল ‘বিশ্রিভাবে’ কেটে দেওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আমিন বলেন, “স্থানীয়রা চারজন ছাগল চুরকে ধরে ইউপি পরিষদে নিয়ে আসে। আমি তাদের জনরোষ থেকে রক্ষা করে উপস্থিত লোকজনের মতামতের ভিত্তিতে মাথার চুল কেটে ভবিষ্যতের জন্য সতর্ক করে ছেড়ে দিয়েছি।”
তবে অভিযুক্ত কিশোরদের পুলিশ বা আইনের হাতে সোপর্দ না করে এভাবে চুল কেটে দেওয়া এবং সেই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র সমালোচনা করেছেন সচেতন নাগরিকরা। তারা এই ঘটনাকে ‘অমানবিক’, ‘নিষ্ঠুর’ এবং ‘দায়িত্বজ্ঞানহীন’ কর্মকাণ্ড হিসেবে অভিহিত করে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান