ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মেহেরপুরে সেনাবাহিনীর অভিযানে ৩ চাঁদাবাজ আটক


মেহেরপুর প্রতিনিধি photo মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৪-২০২৫ বিকাল ৫:৩৯

মেহেরপুরে সেনাবাহিনীর অভিযানে মির জনি, মীর মিলন এবং ফখরুল ইসলাম নামের তিন চাঁদাবাজকে আটক করেছে। মঙ্গলবার সকালের দিকে মেহেরপুর কোর্ট এলাকায় অভিযান চালিয়ে মির জনি, মির মিলন এবং ফখরুল ইসলামকে আটক করা হয়।

আটক মীর জনি মেহেরপুর শহরের ভূমি অফিস পাড়ার আমিনুল ইসলামের ছেলে, ফখরুল ইসলাম ঘোষপাড়ার আব্দুর রশিদের ছেলে এবং মিলন ভূমি অফিস পাড়ার আমিনুল ইসলামের ছেলে।মির জনি, মির মিলন এবং ফখরুল ইসলাম দীর্ঘদিন ধরে চাঁদাবাজি কার্যক্রম চালিয়ে আসছিল এমন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী ২৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সদস্যরা কোর্ট এলাকায় অভিযান চালিয়ে ওই তিন চাঁদাবাজকে আটক করেন। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের আরও জিজ্ঞাসাবাদের জন্য ক্যাম্পে নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদ শেষে আসামীদেরকে মেহেরপুর থানায় হস্তান্তর করা হয়।

মীর জনির বিরুদ্ধে ১টি চাঁদাবাজি মামলা, ৩টি মাদক সংক্রান্ত মামলা। ফখরুল ইসলামের বিরুদ্ধে ৪টি চাঁদাবাজির মামলা, ১টি মাদক সংক্রান্ত মামলা। মির মিলনের নামে ৩টি মাদক সংক্রান্ত মামলা, ৫টি চাঁদাবাজির মামলা, ১টি নারী নির্যাতন মামলা রয়েছে বলে জানা গেছে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার