বগুড়ায় ডিবির অভিযানে আন্তঃজেলা ডাকাতচক্রের ৫ সদস্য গ্রেফতার
বগুড়ার শাজাহানপুরে ডিবির বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে লুন্ঠিত ২৫০টি হাঁস ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি সবুজ রঙের পিকআপ ভ্যান উদ্ধার করা হয়েছে।
ঘটনার সূত্রপাত ২৩ এপ্রিল রাত সাড়ে ৩টার দিকে, যখন শাজাহানপুর উপজেলার ফটকি ব্রিজের পশ্চিম পার্শ্বে মোঃ ছানোয়ার হোসেনের পারিবারিক হাঁসের খামারে হানা দেয় একদল দেশীয় অস্ত্রধারী ডাকাত। অজ্ঞাতনামা ৭-৮ জনের ওই দলটি প্রথমে দরজায় ডাকাডাকি করে, পরে দরজা না খোলায় তা ভেঙে ভিতরে প্রবেশ করে। তারা খামারের ভেতরে থাকা কর্মচারীর হাত-পা বেঁধে, চাকু দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে প্রায় ৩০০টি হাঁস ও ডিম লুট করে। হাঁস ও ডিমের সম্মিলিত মূল্য আনুমানিক ২ লক্ষ ২৫ হাজার টাকা।
গ্রেফতার আসামীরা হলো, মোঃ আলী আজম এর বিরুদ্ধে ইতিপূর্বে ডাকাতি-৭ টি, চুরি-১২ টি ও অস্ত্র-১ টি সহ সর্বমোট-১৯ টি, ২. মোঃ রবিউল ইসলাম এর বিরুদ্ধে ইতিপূর্বে ডাকাতি-৬ টি, ৩. মোঃ ওমর ফারুক বিরুদ্ধে ইতিপূর্বে খুন-১ টি, ৪. মোঃ মতিউর রহমান ওরফে মতি এর বিরুদ্ধে ইতিপূর্বে ডাকাতি-২ টি ও চুরি-২ টি সহ সর্বমোট-৪ টি, ৫. মোঃ ফরিদ এর বিরুদ্ধে ইতিপূর্বে ডাকাতি-০২ টি, খুন-১ টি ও চুরি-৮ টি সহ সর্বমোট-১১ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
ডিবি পুলিশ জানায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে বগুড়াসহ দেশের বিভিন্ন জেলায় ডাকাতি করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে এবং ঘটনার সঙ্গে জড়িত আরও সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু হয়েছে।
এমএসএম / এমএসএম
নড়াইলে গণঅধিকার পরিষদের নতুন কমিটি উদযাপন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত
অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা
চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা
কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড
বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার
জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা
কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার
সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!
অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।
গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন