ছেলে শিশুকে ধর্ষনে ৭০ বছরের বৃদ্ধ আটক
রাজশাহী বাগমারাতে ছয় বছরের এক ছেলে শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ঐ ব্যক্তিকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে বাগমারা পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম জয়নাল খাঁ (৭০)। তিনি রাজশাহী জেলার বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়নের চকহায়াতপুর গ্রামের বাসিন্দা। গতকাল মঙ্গলবার (২৯এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, শিশুটিকে টাকার লোভ দেখিয়ে গত শনিবার পান বরজের মধ্যে নিয়ে যান জয়নাল খাঁ নামের ঐ ব্যাক্তি এবং পান বরজের মধ্যেই শিশুটি বলাতকারের শিকার হয়। শিশুটিকে পান বরজের মধ্যে নিয়ে যাওয়ার সময় স্থানীয় এক তরুন, শিশুটির ফুফুসহ পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে সেখানে যান এবং জয়নাল লোকজন দেখে ঘটনার স্থান থেকে পালিয়ে যান। পরে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয় এবং রাতেই শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেন।
বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied