বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘরের চাবি বিতরণ করলেন প্রধান উপদেষ্টা
চটগ্রামের হাটহাজারীতে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ আবাসন প্রকল্পে নির্মিত ঘর ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে প্রধান উপদেষ্টা তার কার্যালয় থেকে এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন।এসময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, অস্বাভাবিক অবস্থাতে গৃহনির্মাণে গুণগত মান ঠিক রাখাটা চ্যালেঞ্জের ছিল। বাংলাদেশ সেনাবাহিনী পাশে ছিল বলে সে কাজ সহজ হয়েছে।
তিনি আরও বলেন, বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে পেরে আমরা সত্যিই আনন্দিত। ভবিষ্যতে দুর্যোগের সময় তাদের পাশে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।পরে তিনি ভার্চুয়ালি ক্ষতিগ্রস্তদের মধ্যে ঘরের চাবি বিতরণ করেন। হাটহাজারী উপজেলার মধ্যে মোট ১০ জন ক্ষতিগ্রস্ত ঘর পেয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার ড:মো: জিয়াউদ্দন,চট্টগ্রাম জেলার প্রশাসক ফরিদা খানম,
বিগ্রেডিয়ার জেনারেল শামসুদ্দিন রানা, (লক্ষীছড়ী জোন) লে:কর্নেল তাুজল ইসলাম,(লক্ষীছড়ী জোন),হাটহাজারী এডিসি(রাজস্ব)সাদি উর রহিম জাদিদ, উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান, ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো:মোজাম্মেল হক চৌধুরী, মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন প্রমুখ।
জানা যায়, ২০২৪ সালের আগস্ট-সেপ্টেম্বরে বন্যায় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার বিভিন্ন স্থানে বেশি ক্ষতিগ্রস্ত হয়। প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী সেখানকার ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণ করে দেয়া হয়।বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মাধ্যমে চারটি জেলায় ৩০০টি ঘর নির্মাণ করা হয়েছে। এই প্রকল্পের জন্য প্রধান উপদেষ্টার অফিস ৫০ কোটি টাকা বরাদ্দ দিলেও অর্ধেক টাকায় মাত্র ২৫ কোটি টাকায় প্রকল্পটি সম্পন্ন করেন বাংলাদেশ সেনাবাহিনী।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান