আহত যুবককে হাসপাতালে নিতে গিয়ে মামলার আসামি হলেন প্রবাসী
শরীয়তপুর পৌরসভার পালং স্কুল এলাকায় আহত এক যুবককে হাসপাতালে নেওয়ার সময় হামলার শিকার হয়ে পরে মামলায় আসামি হয়েছেন সৌদি ফেরত প্রবাসী আজিজুল বেপারী। বুধবার (৩০ এপ্রিল) সকালে এক সংবাদ সম্মেলনে তিনি নিজেই বিষয়টি জানান।
আজিজুল বেপারীর ভাষ্য অনুযায়ী, গত ২৬ এপ্রিল দুপুরে পালং স্কুল এলাকার কাশেম ভেন্ডারের ছেলে নাজমুল হাসান (২৭) আহত অবস্থায় তার (আজিজুলের) বাড়ির সামনে পড়ে ছিলেন। বিষয়টি জানতে পেরে তিনি নাজমুলকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যান। কিন্তু আহত যুবককে হাসপাতালে নেওয়ার সময় কাশেম ভেন্ডারের লোকজন তার ওপর চড়াও হয় বলে দাবি করেন তিনি।
এই ঘটনার দুদিন পর, ২৮ এপ্রিল নাজমুলের বাবা কাশেম ভেন্ডার পালং মডেল থানায় একটি মামলা করেন। মামলায় ৯ জনের নাম উল্লেখ করা হয় এবং আরও ৪ থেকে ৫ জনকে অজ্ঞাত আসামি হিসেবে রাখা হয়। ঘটনার পর এলাকা জুড়ে ব্যাপক আলোচনা ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।
সংবাদ সম্মেলনে আজিজুল বলেন, “আমি বহু বছর ধরে সৌদি আরবে কাজ করেছি, কিছুদিন আগে দেশে ফিরেছি। একজন আহত ব্যক্তিকে সাহায্য করাটা এখন আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, আমি এর সঠিক বিচার চাই।”
ঘটনা সম্পর্কে জানতে একাধিকবার মামলার বাদী কাশেম ভেন্ডারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে পালং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, ঘটনার বিষয়ে একটি মামলা গ্রহণ করা হয়েছে এবং তদন্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে
বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬
ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩ আইপি সনদ বাতিল
নড়াইলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ ও ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সাভারে ডিবি পরিচয়ে মুক্তিপণ আদায়, জিয়া প্রজন্ম দলের নেতাসহ গ্রেপ্তার ২
চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক মাদকসম্রাট জুয়েল মেম্বার রাজশাহীতে গ্রেপ্তার
আশুগঞ্জে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
নেত্রকোণায় অবৈধ নিয়োগে সরকারি কলেজের প্রভাষক হওয়ার অভিযোগ
ধামইরহাটে হাট-বাজারের জায়গা দখলের চেষ্টা ব্যর্থ করে দিল প্রশাসন