সাতক্ষীরায় আম ক্যালেন্ডার প্রকাশ
সাতক্ষীরায় নিরাপদ আম বাজারজাতকরন বিষয়ক মতবিনিবার সভায় আম ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এই আম ক্যালেন্ডার প্রকাশ করা হয়!
সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদের সভাপতিত্বে আম বাজারজাতকরন বিষয়ক মতবিনিময় সভায়, উপস্থিত ছিলেন খামার বাড়ির সাতক্ষীরার উপ-পরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহিন, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, সাতক্ষীরা-সুলতানপুর বড়বাজার কাঁচা পাকা মাল ব্যবসায়ী সমিতির সভাপতি রওশন আলী ও সাধারণ সম্পাদক আলহাজ্ব রজব আলী খাঁ সহ জেলার সাত উপজেলার কৃষি কর্মকর্তা, আম চাষী ও ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।
সভায় সর্বসম্মতিক্রমে জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ বলেন, আগামী ৫ মে গোবিন্দভোগ ও গোপাল ভোগ, ২০ মে হিমসাগর, ২৭ মে ল্যাংড়া ও ৫ জুন আম্রপালি আম গাছ থেকে সংগ্রহ করা যাবে। তবে আবহাওয়ার পরিবর্তন জনিত কারণে নির্ধারিত তারিখ স্থানীয় কৃষি অফিসারের পরামর্শক্রমে ৩ দিন কম-বেশি করা যেতে পারে।
জেলা প্রশাসক আরো বলেন, জেলার কিছু অসাধু ব্যবসায়ী অপরিপক্ব গোবিন্দভোগ আম পেড়ে ক্যামিকেল দিয়ে পাকিয়ে বাজারজাত করার চেষ্টা করেছে। যা ইতোমধ্যে অভিযান চালিয়ে জব্দ করে তা বিনষ্ট ও সংশ্লিষ্ট ব্যবসায়ীকে জরিমানার আওতায় আনা হয়েছে। আর সবার মতামত নিয়ে ঘোষিত নির্ধারিত সময়ের পূর্বে যারা অপরিপক্ব আম ভাঙবে তাদেরকে আইনের আওতায় আনা হবে
এমএসএম / এমএসএম
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন